
নারী এশিয়া কাপে ধারাভাষ্যকক্ষেও থাকছে বাংলাদেশের উপস্থিতি। নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তাররা যেখানে মাঠে প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলবেন, সেটার ধারাবিবরণী দিতে থাকছেন বাংলাদেশের এক প্রতিনিধি। মাজহার উদ্দিন অমি এবারের নারী এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নারী এশিয়া কাপের আট ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে। ক্যাপশনে এসিসি লিখেছে, ‘এশিয়ার সবচেয়ে বড় নারী ক্রিকেট টুর্নামেন্টের ধারাভাষ্য আপনাদের কাছে পৌঁছে দেবেন যেসব কণ্ঠ। পরিচিত হয়ে নিন ২০২৬ নারী এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলের সঙ্গে।’ আট ধারাভাষ্যকারের পাঁচজনই নারী। তিন পুরুষের একজন বাংলাদেশের অমি। অপর দুই পুরুষ ধারাভাষ্যকার হলেন পারভেজ মাহরুফ এবং আহমেদ রাজা।
বাংলাদেশের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অমি পরিচিত মুখ। ঘরের মাঠে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজেও শোনা যায় তাঁর কণ্ঠ। এবার তিনি নারী এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে জায়গা করে নিয়েছেন। অপর দুই পুরুষ ধারাভাষ্যকারের একজন মাহরুফ সাবেক লঙ্কান ক্রিকেটার এবং রাজা সংযুক্ত আরব আমিরাতের কোচ। পাঁচ নারী ধারাভাষ্যকার হলেন অন্বেষা ঘোষ, মারিনা ইকবাল, বেদা কৃষ্ণমূর্তি, চারবি ভাট ও সানা মীর।
এবারের নারী এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে দুবাইয়ে। আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে হংকং-থাইল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন জ্যোতিরা। ৬ ও ৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সফলতা সেই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উল্লাস করেছিলেন তাওহীদ হৃদয়, মাহমুদুল হাসান জয়রা। ছয় বছর পর সেই মাঠে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন হৃদয়।
৪ মিনিট আগে
সময় যতই যাচ্ছে, ইমরান খানকে নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে। গত ৬ মাসে দুই দফায় তাঁর চিকিৎসার দাবিতে সাবেক অধিনায়কেরা পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন। এবার পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের পাশে দাঁড়ালেন প্যাট কামিন্সও। সামাজিক মাধ্যমে ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।
২ ঘণ্টা আগে
আব্দুল গাফফার সাকলাইন সোজা অফ ড্রাইভে মারলেন চার। সাকলাইনের এই চারটা কেবল চারই নয়। ডারউইনে আজ এই চারে এক ঢিলে দুই পাখি মারলেন তিনি। নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটল বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) একাদশ।
৩ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সে সিরিজের আগে বেশ সতর্ক দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশের বোলিং আক্রমণকে সমীহ করছেন তিনি। বাভুমার মতে, নাহিদ রানা, শরীফুল ইসলামরা তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।
৪ ঘণ্টা আগে