
ইংরেজি ভাষায় কথা বলতে উপমহাদেশের অনেক ক্রিকেটারেরই সমস্যায় পড়তে হয়। অনেকেই ভালো ইংরেজি বলতে পারেন না। বিভিন্ন সময়ে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকেও ইংরেজি নিয়ে ট্রল শুনতে হয়। তবে এবার এই উইকেটরক্ষক-ব্যাটার স্পষ্ট জানিয়েছেন, সম্পূর্ণ পড়াশোনা শেষ করতে না পারার কারণে তাঁর ইংরেজিতে দুর্বলতা রয়েছে, তবে তিনি এটি নিয়ে লজ্জিত নন।
মুলতান সুলতানসের প্রথম ম্যাচের আগে অধিনায়ক রিজওয়ান সাংবাদিকদের মুখোমুখি হয়ে উর্দুতে কথা বলেন। এ সময় ইংরেজি না জানার বিষয়ে তিনি বলেন, ‘(ট্রল) আমি কিছু মনে করি না। বরং আমি গর্বিত, যা বলি সেটা মন থেকে বলি (উর্দুতে)। আমি দুঃখিত, আমার পড়াশোনা শেষ করতে পারিনি, এ জন্যই ইংরেজি জানি না। কিন্তু আমি ১ শতাংশও লজ্জিত নই—পাকিস্তানের অধিনায়ক হয়েও ইংরেজিতে কথা বলতে পারি না।’
রিজওয়ানের কাছে বিদেশি ভাষা নয়, অগ্রাধিকার হলো মাঠে ভালো খেলা। পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘পাকিস্তান আমার কাছ থেকে ক্রিকেট চায়, ইংরেজি ভাষা নয়। যদি তারা ইংরেজি চাইত, তাহলে আমি ফিরে গিয়ে প্রফেসর হতাম। কিন্তু পাকিস্তানের চাহিদা ক্রিকেট, ইংরেজি নয়।’
পাকিস্তানের দুর্বল পারফরম্যান্স নিয়েও রিজওয়ান স্পষ্ট কথা বলেছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর নিউজিল্যান্ড সফরে তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। এই পারফরম্যান্সের ফলে সাবেক খেলোয়াড়সহ পুরো দলই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কিন্তু রিজওয়ান ইতিবাচক মনোভাব বজায় রেখে বলেন, শুধু সমালোচনাই নয়, দলের উন্নতির উপায় নিয়েও পরামর্শ দেওয়া উচিত। তিনি বলেন, ‘সমালোচনা করাই যায়, তবে আমাদের গাইডও করুন, কীভাবে ভালো করতে পারি। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়াসিম আকরাম কিছু উপদেশ দিয়েছিলেন। আমি আরও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি।’

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
২ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
৩ ঘণ্টা আগে