
বাংলাদেশ দলে একজন লেগস্পিনারের অভাব ছিল দীর্ঘদিনের। সেই অভাব পূরণ করেছেন রিশাদ হোসেন। খুব কম সময়েই নিজের জাত চিনিয়েছেন এই তরুণ। ধারাবাহিকভাবে দারুণ বোলিং করায় ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন রিশাদ।
ওয়ানডে কিংবা টি–টোয়েন্টি; সব সংস্করণেই বাংলাদেশের ভরসার আরেক নাম এখন এই লেগস্পিনার। দারুণ ফর্মে থাকায় রিশাদের বোলিং তোপে পড়ে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে তাই রিশাদের ভূয়সী প্রশংসা করলেন মুশতাক আহমেদ। ২৩ বছর বয়সী রিশাদকে রশিদ খানের কাছাকাছি মানের বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ।
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে অলআউট করার পথে ৬ উইকেট নেন রিশাদ। অনুমিতভাবেই জেতেন ম্যাচসেরার পুরস্কার। চলতি বছর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে খেলেছেন নীলফামারির এই ক্রিকেটার। বিগ ব্যাশের নতুন আসরেও দেখা যাবে রিশাদকে। সব মিলিয়ে সময়টা যেন এখন তাঁরই।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫০ ওয়ানডে ও ১২ টি–টোয়েন্টি খেলেছেন রিশাদ। দুই সংস্করণে ৬০ ইনিংস বল করে নিয়েছেন ৭৭ উইকেট। এই পরিসংখ্যানই বলছে–বল হাতে কতটা কার্যকরী তিনি।
রিশাদ প্রসঙ্গে মুশতাক বলেন, ‘রিশাদের বোলিং ইদানীং অনেকটা রশিদের কাছাকাছি, তাই আমি চেয়েছি রশিদের সাথে আলাপ করিয়ে দেই। রিশাদের মতো তরুণদের জন্য রশিদ, আদিল রশিদ ওদের সাথে কথা বলা জরুরী। একে এখন সবাই আন্তর্জাতিকভাবে মুল্যায়ন করছে। ওদের পরামর্শ তাই এখন রিশাদের জন্য জরুরি।
স্পিন সহায়ক উইকেট হলেও প্রথম ওয়ানডেতে রিশাদ যে সহজেই সফল হননি সেটাই মনে করিয়ে দিলেন মুশতাক, ‘সেটা (৬ উইকেট নেওয়া) এতটাও সহজ ছিল না। কখনও কখনও স্পিনারদের চাপের মুখে পড়তে হয়। কারণ সেরাটা দেওয়ার চাপ থাকে। এমন পরিস্থিতিতে একজন স্পিনার বিচলিত হতেই পারেন।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে