
টেস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে চলছে দুই দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স। আজ প্রথম দিনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ বিসিবির পরিচালক রুবাবা দৌলা, আসিফ আকবররা ছিলেন। কিন্তু আরেক সহসভাপতি ফারুক আহমেদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফারুককে ঢাকার একটি হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তাতে ফারুকের হার্টে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন রাবীদ। সম্ভবত বিকেলের দিকে ফারুক গেছেন বলে জানা গেছে। হার্টে ব্লক ধরা পড়ায় অ্যানজিওগ্রাম করে এরপর রিং পরানো (স্টেন্ট) হয়েছে। ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে ফারুককে।
১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। বিসিবি প্রধান নির্বাচক ও বিসিবি সভাপতির দায়িত্বও পালন করেছিলেন ফারুক। ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে তখন বিসিবি সভাপতি হয়েছিলেন ফারুক। ৯ মাস বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেছিলেন ফারুক। পদত্যাগ না করলেও এ বছরের ২৯ মে অপসারিত হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক হিসেবে।
ফারুকের জায়গায় ৩১ মে বুলবুল বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর ফের সভাপতি হয়েছেন বুলবুল। তাঁর সঙ্গে সহসভাপতি হয়েছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক।

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথমের সঙ্গে মিলি আক্তারের জন্যও ছিল সেটা আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচ। চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে। চীনের সামনে বাংলাদেশের প্রাচীর বনে যাওয়া মিলিকে নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন গোলরক্ষ
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচবারের দেখায় পাঁচবারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে যে প্রোটিয়ারা চোকার্স, সেটা আজ ফের প্রমাণ হলো কলকাতার ইডেন গার্ডেনসে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৯ বছরের চেষ্টায় অধরা জয়ে ফাইনালের টিকিট কাটল
৭ ঘণ্টা আগে
সিডনিতে গতকাল চীনের কাছে নারী এশিয়ান কাপের ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরকার্ড দেখে তো পুরোটা বোঝার উপায় নেই। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচে হেরেও ক্রীড়াপ্রমীদের হৃদয় জয় করেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। তাঁদের খেলা দেখে মুগ্ধ এই নারী ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। তাদের এই যুদ্ধের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। অবশেষে দুই দিন আটকা পড়ার পর
৮ ঘণ্টা আগে