নিজেদের প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল ছিল নিউজিল্যান্ডের জন্য। এরপর টানা তিন ম্যাচ হারায় কিউইদের সেরা চারে খেলার সম্ভাবনা কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। অন্যদিকে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেড়ে গেছে। দুই দলের সেমিতে ওঠার লড়াইয়ে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস তেমন সুখকর কিছু বলছে না। অ্যাকু ওয়েদারের পূর্বাভাস বলছে, বেঙ্গালুরুতে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ। বেলা দেড়টায় (বাংলাদেশ সময়) বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সকাল ১১টায় ম্যাচ শুরু হবে, তাতে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রথম ইনিংসের মাঝামাঝি থেকে বৃষ্টি বাগড়া দেওয়ার সম্ভাবনা বেশি। এমনকি ম্যাচ বাতিলও হয়ে যেতে পারে।
৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের নেট রানরেট + ০.৪৮৪। অন্যদিকে সমান ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ও-০.০২৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে পাকিস্তান। সেমিতে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড, ইংল্যান্ড-দুটো দলের বিপক্ষেই পাকিস্তানকে জিততে হবে। একই সঙ্গে নেট রানরেট ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ-এই দুইটি জিনিসের ব্যাপারেও বাবর আজমের দলকে মাথায় রাখতে হবে। যদি বেঙ্গালুরুতে আগামীকাল ঠিকমতো ম্যাচ হয়, তাহলে নেট রানরেট মাইনাস থেকে প্লাস করতে হলে পাকিস্তানকে ৮০ রানেরও বেশি রানের ব্যবধানে জিততে হবে কিউইদের বিপক্ষে। রান তাড়া করে জিততে হলেও পাকিস্তানকে সমান পরিমাণ রানের ওভার হাতে রেখে জিততে হবে। একই সঙ্গে নিউজিল্যান্ডকে হারতে হবে লঙ্কানদের কাছে।
যদি বৃষ্টির বাগড়ায় পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তাতে পাকিস্তানের পয়েন্ট হবে ৭ আর ৯ পয়েন্ট হবে নিউজিল্যান্ডের। অন্যদিকে আফগানিস্তান যদি নিজেদের বাকি থাকা ৩ ম্যাচ সব জিতে যায়, তাহলে ১২ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে যাবে তারা। যেখানে আফগানদের ম্যাচ বাকি রয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
গত ২০ আগস্ট ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে সুলিভানের মাথার পেছনে চড় মারেন মেসি। বল খেলার পর সুলিভান তাঁকে কনুই দিয়ে আঘাত করেছেন—এমন অভিযোগ করতে গিয়ে ওই ঘটনার সূত্রপাত। মেসির চড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুলিভান। পরে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৪ ঘণ্টা আগে
চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকায় সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়া হয়নি শরীফুল ইসলামের। ফিটনেস টেস্টে পাস করার পর একা পাড়ি দেন ক্যাঙ্গারুদের দেশে। দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েই করলেন টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা বোলিং।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ৬৪ রানে অলআউটের পর অজিদেরও বেশ চাপে রেখেছে অতিথিরা। প্রথম দিনের খেলা শেষে ১৬৫ রানে ৮ উইকেট তুলে নিয়েছে তারা। এর মধ্যে ছয়টাই নিয়েছেন শরীফুল ইসলাম। মূলত এই বাঁহাতি পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়েই আশা বেঁচে আছে বা
৫ ঘণ্টা আগে