বলছেন পাকিস্তান প্রধানমন্ত্রী

নিরাপত্তাজনিত কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে যে পাকিস্তান রয়েছে, সেটি আরেকবার জোরালোভাবে বোঝাল দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরিষ্কার জানিয়েছেন, বাংলাদেশের সমর্থনেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, সেই সিদ্ধান্ত থেকে একচুলও সরা যাবে না বলে গতকাল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলাপচারিতায় তা উল্লেখ করেছেন শেহবাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত (ভারত-ম্যাচ বয়কট) নিয়েছি। বাংলাদেশের পাশে আছি আমরা। আমার মতে, এটা সেরা সিদ্ধান্ত।’
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতের কারণে সেই টুর্নামেন্ট আয়োজন করা হয় ‘হাইব্রিড মডেলে’। ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জলজ্যান্ত উদাহরণ। এমনকি ২০২৫ এশিয়া কাপে যে তিনবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, সেই ম্যাচগুলোতে মাঠের পারফরম্যান্সের চেয়ে রাজনৈতিক ব্যাপারই মুখ্য হয়ে উঠেছে।
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পিসিবি এখনো সরাসরি কিছু বলেনি। আইসিসিকে পিসিবি কিছু জানিয়েছে কি না, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। শাহবাজের মতে, খেলার মাঠে রাজনীতি কখনো টেনে নিয়ে আসা উচিত নয়। গতকাল মন্ত্রিসভার সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতের বিপক্ষে খেলব না। এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত না।’
১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পোস্টের পর আইসিসি এক বিজ্ঞপ্তি দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, সে বিষয়ে মহা দুশ্চিন্তায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির ক্ষতি হবে ৫৪ লাখ টাকা। সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও ৪০৩ কোটি টাকার লোকসান হবে। এমনকি বিসিসিআই, পিসিবি দুই বোর্ডেরই ২৬৯ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তবে সেটা মানতে নারাজ আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, যোগ্য দল হিসেবেই ফাইনাল জিতেছে স্পেন। সেখানে রেফারির কোনো হাত নেই।
১ ঘণ্টা আগে
সমর্থক, বিশ্লেষক থেকে শুরু করে বর্তমান-সাবেক অনেক ফুটবলারই পারেদেসের শাস্তি দাবি করছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। তদন্ত শেষে আলোচিত বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেটা আগেই বলার উপায় নেই। ফিফার তদন্তের মাঝেই ভুক্তভোগী গাভ
১ ঘণ্টা আগে
জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
৪ ঘণ্টা আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছ
৪ ঘণ্টা আগে