
সরকারি সিদ্ধান্তে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশি দর্শকেরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন। কোন কোন চ্যানেলে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা খেলা দেখতে পারবেন, সেই চ্যানেলগুলোর নাম উল্লেখ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো কোন কোন চ্যানেল সম্প্রচার করবে, সেটা আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশে ম্যাচগুলো টিএসএম ও র্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে দেখা যাবে। বাংলাদেশি মালিকানাধীন টিএসএম দেশের বাইরে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টের ম্যাচগুলো বাংলাদেশে সম্প্রচার করে থাকে। আর র্যাবিটহোল বিডি অ্যাপ মূলত সম্প্রচারক চ্যানেল গাজী টিভির ইউটিউব চ্যানেল। পাশাপাশি দেশের টি-স্পোর্টস, নাগরিক টিভিও সম্প্রচার করবে উপমহাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত তাদের দেশে স্টার স্পোর্টস টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওস্টার ও জিও হটস্টারে সম্প্রচার করবে। টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ডায়লগ টিভি সরাসরি সম্প্রচার করবে এই টুর্নামেন্ট। লঙ্কাতেও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার ব্যবস্থা রয়েছে।
মূল টুর্নামেন্টের আগে ২ ফেব্রুয়ারি শুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতিপর্ব। আগামীকাল শেষ হবে প্রস্তুতিপর্ব। বিশ্বকাপের প্রস্তুতিপর্বের ম্যাচগুলো কোন কোন চ্যানেলে সম্প্রচার করা হবে, সেটাও আইসিসি কদিন আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। প্রস্তুতিপর্বের ম্যাচ বাংলাদেশে টিএসএম ও র্যাবিটহোলবিডি অ্যাপ সম্প্রচার করছে।
৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ৮ মার্চ। টুর্নামেন্টে সব মিলিয়ে হবে ৫৫ ম্যাচ। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে। তা না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ডকে নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে প্রকাশ করেছে আইসিসি।

আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চাইলে এটিকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপও বলতে পারেন। ২০০৭ সালে শুরু হওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই খেলে এসেছে বাংলাদেশ। এবারও সরাসরি জায়গা করে নিয়েছিলেন লিটন-মোস্তাফিজরা। কিন্তু বাংলাদেশকে ছাড়াই শুরু হচ্ছে এই বিশ্বকাপ।
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে ভারত-পাকিস্তান তেমন একটা লড়াই দেখা যায় না বললেই চলে। তবে ‘হাইভোল্টেজ ম্যাচ’ নামে পরিচিত এই ম্যাচ আলোচনায় আসে অন্যান্য ঘটনায়। ভক্ত-সমর্থকেরা যে আশায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কাটেন, সেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তাঁরা উপভোগ করতে পারেন না। ইরফান পাঠানের মতে মাঠে ভারতকে
৬ ঘণ্টা আগে
নিজেদের প্রথম ম্যাচে ধূমকেতুর হয়ে ফিফটি করেছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও সাইফ হাসান। তাঁদের ফিফটিতে জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু সহজ জয় পেয়েছিল দুরন্তর বিপক্ষে।
৭ ঘণ্টা আগে
ক্যালেব ফ্যালকনার লড়ে গেলেন নিঃসঙ্গ শেরপার মতো। একপ্রান্তে ঝড় তুললেও সতীর্থদের কাছ থেকে তেমন সহায়তা পাননি। পাঁচ নম্বরে নামা এই ব্যাটার যখন ইংল্যান্ডের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার পর ভারত তখন উল্লাসে ব্যস্ত। ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে
৮ ঘণ্টা আগে