
খেলার সঙ্গে রাজনীতি না মেশানোর নীতিকথা বারবার বলা হলেও উপমহাদেশের ক্রিকেটে সেটা নিছক আশায় গুঁড়েবালি। ক্রিকেটই এখানে মুখ্য রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি) এর প্রভাবমুক্ত নয়। নাসের হুসেইনের মতে, এ কারণেই বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট নিয়মিত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইসিসিকে যে অনেকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে ডাকেন, জয় শাহ ২০২৪ সালের ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যান হওয়ার পর আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অমিত শাহর ছেলে। জয় শাহ আইসিসির প্রধান হওয়ার পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের কারণে মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমরা দুবাইয়ে খেলতে গিয়েছিলেন। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় সরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক অনুরোধ করলেও আইসিসি তাতে সাড়া দেয়নি।
আইসিসি যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘আজ্ঞাবহ দাস’ হিসেবে কাজ করছে, নাসের হুসেইন যেন সেটাই ফের মনে করিয়ে দিলেন। স্কাই ক্রিকেট পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ক্ষমতার সঙ্গে দায়িত্বের ব্যাপারও চলে আসে। বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণেই ভারত-পাকিস্তানের মতো ম্যাচ দিন দিন একতরফা হয়ে উঠেছে।
১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ তারা বয়কট করতে যাচ্ছে। যে ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসির সোনার ডিম পাড়া রাজহাঁস, সেই ম্যাচ নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ঘুম উড়ে গেছে। যে করেই হোক, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে গড়ানোর চেষ্টা করছে আইসিসি। নাসের হুসেইনের প্রশ্ন, যদি উল্টোটা ঘটত, তখন আইসিসি কী অবস্থান নিত? স্কাই ক্রিকেট পডকাস্টে তিনি বলেন, ‘যদি ভারত কোনো টুর্নামেন্টের এক মাস আগে বলত যে, তাদের সরকার চায় না তারা বিশ্বকাপের জন্য এই দেশে খেলুক, তাহলে কি আইসিসি নিজেদের সিদ্ধান্তে অটল থেকে বলতে পারত—‘‘তোমাদের তো নিয়ম জানার কথা। দুর্ভাগ্যবশত তোমাদের এই টুর্নামেন্ট থেকে আমরা বাদ দিচ্ছি?’’
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। ভারত থেকে ম্যাচ সরানোর দাবি না মানায় বিশ্বকাপ খেলতে পারছেন না লিটন দাস-তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানরা। পাকিস্তান সরকার ভারত-ম্যাচ বয়কটের দাবিতে যে অনড়, সেটা গতকাল রাতে স্পষ্ট করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
নাসের হুসেইনের মতে, সবার সমান সুযোগ-সুবিধা পাওয়া উচিত। একই সঙ্গে ভারতকে তিনি কটাক্ষও করেছেন। স্কাই ক্রিকেট পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘‘ধারাবাহিকতা চান সবাই। বাংলাদেশ-ভারত-পাকিস্তানের সঙ্গে একই রকম আচরণ করা উচিত। ভারতীয় ভক্ত-সমর্থকেরা বলতে পারেন—‘আপনারা আরও কাঁদেন, আমাদের টাকা আছে।’’
সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। তবে সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের কিছু শর্তের কথাও আসছে নানা মাধ্যমে। পাকিস্তান চাইছে, হাতে থাকা তিন দিনের মধ্যে বাংলাদেশকে যদি আইসিসি বিশ্বকাপে ফেরায় এবং তাদের চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় খেলতে দেয়, তাহলে মুহূর্তেই বর্তমান জটিলতা কেটে যাবে। যদি এ মুহূর্তে বাংলাদেশকে ফেরানো সম্ভব না হয়, তাহলে আইসিসিকে বাংলাদেশের জনগণের উদ্দেশে ক্ষমা চেয়ে বা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। বিসিবির চাওয়া, আইসিসির দায়িত্বশীল কেউ ঢাকায় এসে এই বিবৃতি দেবে।

সব ঠিক থাকলে এই সময়ে বাংলাদেশ দলের থাকত বেঙ্গালুরুতে। গতকাল প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের জায়গায় খেলতেন লিটন দাস-মোস্তাফিজুর রহমানরাই। তবে সরকারি সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে না পারায় লিটনদের নিয়ে আজ শুরু হচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ২০২৬ টুর্নামেন্ট। ঘরোয়া এই টুর্নামেন্ট
৪ মিনিট আগে
বিশ্ব ক্রিকেট প্রশাসনে ভারত বছরের পর বছর ছড়ি ঘোরাচ্ছে বলে আইসিসিকে কটাক্ষ করে অনেকে অনেক কথাই বলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলমান অস্থিরতার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি সামনে এনেছেন আরেকটি বিষয়। তাঁকে নাকি ভারতে নেমন্তন্ন করে অপমান করেছিল ভারতীয় ক্রিকেট
২৯ মিনিট আগে
সরকারি সিদ্ধান্তে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশি দর্শকেরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন। কোন কোন চ্যানেলে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা খেলা দেখতে পারবেন, সেটা নিশ্চিত করেছে
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সমর্থনেই যে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে, সেটা গতকাল স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে