Ajker Patrika

‘সাকিব এমন এক আগুন, দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে পারে’

ক্রীড়া ডেস্ক    
‘সাকিব এমন এক আগুন, দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে পারে’
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব আল হাসান। ছবি: ফাইল ছবি

দলের প্রয়োজনে ক্যামিও ইনিংসের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের জুটি ভাঙতে সাকিব আল হাসানের জুড়ি মেলা ভার। তিনি যেন পরিপূর্ণ এক প্যাকেজ। কখনো অলরাউন্ড নৈপুণ্যে, কখনোবা যেকোনো বিভাগে অসাধারণ কিছু করে দলকে জেতান সাকিব। এবার তাঁকে সরাসরি চুক্তিতে দলে নিল লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) এক ফ্র্যাঞ্চাইজি।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের রয়েছে অনন্য জনপ্রিয়তা। দুর্দান্ত পারফরম্যান্সে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। ২০২৬ এলপিএল শুরুর আগে গত রাতে জাফনা কিংস সরাসরি চুক্তিতে নিয়েছে বলে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এলপিএল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘একজন বিশ্বমানের টি-টোয়েন্টি তারকা সাকিব আল হাসান এলপিএলের আগে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। দলের প্রয়োজনে রান করে দেন। গুরুত্বপূর্ণ সময়ে এনে দেন উইকেট। চাপের মুহূর্তে তিনি অসাধারণ। টি-টোয়েন্টির অন্যতম পরিপূর্ণ অলরাউন্ডারকে দলে নিয়ে জাফনা কিংস যোগ করল এক আগুন।’

সাকিবকে সরাসরি চুক্তিতে নিয়েছে জাফনা কিংস। ছবি: ফেসবুক
সাকিবকে সরাসরি চুক্তিতে নিয়েছে জাফনা কিংস। ছবি: ফেসবুক

২ বছর পর মাঠে গড়াচ্ছে এলপিএল। সবশেষ ২০২৪ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবার এলপিএল শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। ফাইনাল ৮ মার্চ। কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, গল গ্যালান্টস—এই পাঁচ দল অংশ নিচ্ছে এবার। এখন পর্যন্ত এলপিএল হচ্ছে পঞ্চমবারের মতো।

সাকিব এলপিএলে ২০২৩ সালে একবারই খেলেছেন। গল টাইটান্সের হয়ে ১০ ম্যাচে ১৭.২৫ গড় ও ১১৫ স্ট্রাইকরেটে করেন ১৩৮ রান। ৫.৭ ইকোনমিতে নেন ১০ উইকেট। বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার ২০২৪ সালের অক্টোবরে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। দীর্ঘ ১৯ মাসে বাংলাদেশের জার্সিতে না খেলতে পারলেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), যুক্তরাষ্ট্রের মাইনর লিগ টি-টোয়েন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। ২০২৫ সালে পিএসএল, মাইনর লিগ টি-টোয়েন্টিতে শিরোপা জিতেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

এজেন্সির প্রতারণা: রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ৩ বাংলাদেশি

আগামীকাল থেকেই বন্ধ প্রাথমিক বিদ্যালয়

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ২৬ নেতা-কর্মী আটক

যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত