ব্যাটার নাজমুল হোসেন শান্ত যতটা পরিচিত, বোলার হিসেবে তিনি ততটা পরিচিত নন। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে বোলিংয়ে দেখা যায় কালেভদ্রে। গতকাল চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শান্তকে দিয়ে বোলিং করান তামিম ইকবাল। বোলিংয়েও গতকাল ভেলকি দেখিয়েছেন শান্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ম্যাচ পর গতকাল বোলিং করেছেন তিনি। আয়ারল্যান্ডের চতুর্থ উইকেট জুটিতে হ্যারি টেক্টর-লরকান টাকার বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন। কিছুতেই যখন এই জুটি ভাঙা যাচ্ছিল না, তখন শান্তকে দিয়ে একরকম ‘বাজি’ খেললেন তামিম। ৪২ তম ওভারে শান্তর হাতে বল তুলে দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। প্রথম ওভার করতে এসেই করলেন বাজিমাত। ওভারের পঞ্চম বলে টেক্টরের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খুললেন শান্ত। তাতে ভেঙে যায় ৬৫ বলে ৭৯ রানের বিধ্বংসী জুটি। আর শান্ত ৩ ওভার বোলিং করে ১০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
এবারের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছেন শান্ত। ৬৫.৩৩ গড় ও ১০২.৬১ স্ট্রাইক রেটে করেছেন ১৯৬ রান এবং বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। বোলিং নিয়েও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন শান্ত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘গত দুদিন রঙ্গনা হেরাথের সঙ্গে বোলিং অনুশীলন করেছি।অধিনায়ককে বারবার জোর করছিলাম যাতে তিনি (তামিম) আমাকে দিয়ে বোলিং করান। আমি শুধু তাঁর (মেহেদী হাসান মিরাজ) অ্যাকশন অনুসরণ করে বোলিং করেছি। বোলিং নিয়ে আমার আরও কাজ করতে হবে।’ শান্তর বোলিংয়ের প্রশংসা ঝরেছে তামিমের কণ্ঠেও, ‘৪০ ওভার পর্যন্ত আমার কোনো ধারণাই ছিল না যে শান্ত বোলিং করবে। তবে মিরাজ যেভাবে বোলিং করল, তাতে তাকে দিয়ে বোলিং করাতে বাধ্য হয়েছি। শান্ত অলরাউন্ডার হলে তা দারুণ হবে।’

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১১ মিনিট আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
৪২ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে