
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ভারতের সঙ্গী হতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে। যদিও এখনই সেটা নিয়ে কথা বলার পক্ষে নন শাহিন শাহ আফ্রিদি। আগে ভারতের ফাইনালে উঠার অপেক্ষায় আছেন তিনি।
ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে এশিয়া কাপ খেলতে এসেছে ভারত। গ্রুপ পর্বে ৩ ম্যাচে শতভাগ জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। এর মধ্যে একটি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সুপার ফোরের মিশনটাও শুরু হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বিদের হারিয়ে। অতি নাটকীয় কিছু না হলে ফাইনালে খেলবে ভারত–সেটা এখন বলাই যায়। আরেকটু বিস্তারিত বললে, এবারের এশিয়া কাপে তাদের ফাইনালে না খেলাই হবে সবচেয়ে বড় অঘটন।
সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ রাতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। লিটন দাসদের হারাতে পারলে ফাইনাল নিশ্চিত হবে দলটির। ফাইনালে উঠার মিশনে নিজেদের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামীকাল রাতে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। ভারতের কাছে হারলেও গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে সালমান আলী আগার দল। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে চাইলে সুপার ফোরের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানের তারকা পেসার আফ্রিদি। জানিয়েছেন, শিরোপা জেতার লক্ষ্যেই এশিয়া কাপ খেলতে এসেছে পাকিস্তান। তাই ফাইনালে জিততে চান তাঁরা।
ফাইনালে ভারত–পাকিস্তান লড়াই হবে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, ‘ভারত এখনও ফাইনালে উঠেনি। যখন তারা ফাইনালে পৌঁছাবে তখন আমরা তাদের দেখব। আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে এসেছি। ফাইনালে যে দলই আসুক না কেন, আমরা তাদের হারাতে প্রস্তুত।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে