
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় দলটিকে বাদ দিয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এই সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন বাংলাদেশের ভক্তরা। একই রকম অনুভূতি হচ্ছে নিগার সুলতানা জ্যোতির। লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না ভেবে খারাপ লাগছে বাংলাদেশ নারী দলের অধিনায়কের।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ৭ ম্যাচের সব কটিতে জেতার পথে মূল পর্বে জায়গা করে নিয়েছে জ্যোতিরা। বাছাইপর্ব শেষ করে নেপাল থেকে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের অধিনায়ক। সেখানেই লিটনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে উঠে আসে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা একজন খেলোয়াড়ের জন্য অনেক বড় একটা বিষয়। যখন সেটা করতে না পারে…সেটার অনেক কারণ আছে। এটা নিয়ে কথা না বললেই নয় এই সময়টাতে। কিন্তু অবশ্যই খারাপ লাগার বিষয়। একজন খেলোয়াড় হিসেবে আমার খারাপ লেগেছে। আমি বলব পুরো দলের অনেকেরই অনেক খারাপ লেগেছে এটা অবশ্যই।’
বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাস্তবতার ওপর কারও হাত নেই বলে মনে করেন জ্যোতি, ‘এখন বাস্তবতা দেখতে হবে। যেটা হচ্ছে সেটা আমাদের মেনে নেয়া ছাড়া কোনো কিছু নেই। আমার কাছে মনে হয় এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটাই উচিত।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দারুণ পারফরম্যান্স নিয়ে জ্যোতি বলেন, ‘যা আমাদের নসিবে আছে, আল্লাহ পাক যদি সম্মান দিতে চান সেটা আসলে কারও কাছ থেকে এভাবে চাওয়ার কিছু নাই। সম্মান আল্লাহ পাকই দেন এবং বলব যে পুরো কৃতিত্ব মেয়েদের। কারণ মেয়েরা এই জায়গাটাতে আসার পেছনে সবার অনেক বেশি পরিশ্রম, ত্যাগ এবং ইচ্ছা শক্তিটা অনেক বেশি ছিল। ভালো করলে একটা লাইমলাইটে আসি। না করলে একদমই আসি না। তাই আমাদের কাজই হচ্ছে মাঠে ভালো ক্রিকেট খেলা সো আমরা ওটাতেই ফোকাস করি।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে