
একটা সময়ে যে বিভাগের প্রধান ছিলেন, এখন গাজী আশরাফ হোসেন লিপু সেই বিভাগেই চাকরি করলেও সুযোগ-সুবিধায় আগের যেকোনো প্রধান নির্বাচককেই ছাড়িয়ে যাচ্ছেন।
বিদেশ সফরে বোর্ড পরিচালকদের মতো প্রধান নির্বাচক লিপু দৈনিক ভাতা (ডিএ) পাবেন ৫০০ ডলার। বিসিবি থেকে গাড়ি পাওয়ার কথাও শোনা যাচ্ছে। গাড়ি না পেলেও জ্বালানি নিশ্চিত পাবেন। আর অন্যান্য সুযোগ-সুবিধা তো আছেই। সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে নতুন প্রধান নির্বাচক লিপুর বেতন নিয়ে। আগের প্রধান নির্বাচক নান্নু বেতন পেতেন মাসে ১ লাখ ৭০ হাজারের মতো। নির্বাচক সুমনের বেতন ছিল প্রায় দেড় লাখ টাকা। সে ক্ষেত্রে লিপুর বেতন প্রায় আড়াই লাখ স্পর্শ করার কথা জানিয়েছে বিসিবির একাধিক সূত্র। সেটি হলে বিসিবির নির্বাচক প্যানেলের ইতিহাসে এটি হবে সর্বোচ্চ বেতন।
এক নির্বাচক তাই কাল বলছিলেন, ‘নির্বাচকদের এ রকম বেতন হওয়া উচিত। খেলোয়াড় বেতন যেখানে ৮ লাখ। বিসিবি যেহেতু তাঁকে পেতে উন্মুখ ছিল, তিনি তাই সব অথোরিটি নিয়ে আসছেন।’ বেতন নিয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘দেখুন, আগে এটা স্বেচ্ছাসেবী একটা কাজ ছিল। বিসিবি এখন চলে পেশাদার কাঠামোতে। নির্বাচকেরাও তাই একটি বেতনকাঠামোতে এসেছেন। তাঁদের জন্য একটা ভালো বেতনকাঠামো বিসিবি তৈরি করেছে।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৫ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৯ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১১ ঘণ্টা আগে