ভারতের রঞ্জি ট্রফির দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ বিসিবি একাদশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজেই নেতৃত্বে থাকবেন মোহাম্মদ মিঠুন। তবে কোচিং স্টাফে থাকছেন না রাসেল ডমিঙ্গো ৷
এ মাসে দুবাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে কাজ করার কথা ছিল ডমিঙ্গোর ৷ সিরিজটা স্থগিত হলে বিসিবি দ্রুতই ভারত সফরের ব্যবস্থা করায় বাংলাদেশ দলের প্রোটিয়া কোচের ছুটি বাড়ছে। তিনি আপাতত আসছেন না বাংলাদেশে। এই সিরিজে বিসিবি একাদশের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল, তালহা জুবায়ের, রাজিন সালেহদের মতো স্থানীয় কোচরা ৷
ভারত সফরে দলের নাম ‘বিসিবি একাদশ’ হলেও আদতে এটিই ‘এ’ দল ৷ ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আছেন এনামুল হক বিজয়ের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারও। বিসিবি একাদশ চেন্নাইয়ে রওনা দেবে আগামী ৯ অক্টোবর। ফিরবে ১ নভেম্বর।
চার দিনের ম্যাচের দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুদ্ধ, মোহাম্মদ এনামুল হক।
ওয়ানডে দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটওয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।
সিরিজের সময়সূচি
১২-১৫ অক্টোবর—চার দিনের ম্যাচ—চিদাম্বরাম স্টেডিয়াম
১৯-২২ অক্টোবর—চার দিনের ম্যাচ—চিদাম্বরাম স্টেডিয়াম
২৭ অক্টোবর—প্রথম ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
২৯ অক্টোবর—দ্বিতীয় ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
৩১ অক্টোবর—তৃতীয় ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে