Ajker Patrika

শরীফুল তাণ্ডবে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৩: ৪৮
শরীফুল তাণ্ডবে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
স্মিথকে বিদায় করে শরীফুলের উদযাপন। অস্ট্রেলিয়ার পতন হওয়া আট উইকেটের ছয়টাই নিয়েছেন তিনি। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বোলাররা নিজেদের কাজটা করেছেন দারুণভাবেই। কিন্তু ধুঁকছে ব্যাটাররা। ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের ওপর লিড চাপিয়েও তাই খুব একটা স্বস্তিতে নেই প্যাট কামিন্সের দল।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম দিনের খেলা শেষে ১০১ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দিয়ে ১৬৫ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। পিছিয়ে থাকলেও এখনো ম্যাচ থেকে ছিটকে যায়নি বাংলাদেশ।

প্রথম ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন ধস নামান মিচেল স্টার্ক। সফরকারীদের হয়ে সেই কাজটা করছেন শরীফুল। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে ত্রাস ছড়িয়ে আট উইকেটের ছয়টাই নিয়েছেন এই বাঁহাতি পেসার। প্রথম দিন পতন হওয়া ১৮ উইকেটের ১২টাই নিলেন এই দুজন।

অলআউটের শঙ্কায় থাকায় অস্ট্রেলিয়াকে আগলে রেখেছেন ক্যামেরুন গ্রিন। ৮ বাউন্ডারিতে ৫১ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের গলার কাঁটা এখন কেবল গ্রিনই। চতুর্থ উইকেটে স্টিভ স্মিথকে নিয়ে ৭৭ রান যোগ করে অস্ট্রেলিয়ার বিপদ সামাল দেন তিনি। ৪২ রান করা স্মিথকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন শরীফুল।

এরপর বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে সাজঘরের পথ দেখান শরীফুল। এর আগে চা বিরতির আগে নিয়েছিলেন আরও ২ উইকেট। ৬ উইকেট নেওয়ার পথে তাঁর খরচ ৩৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত