
ফর্মের তুঙ্গে আছেন সোবহানা মোস্তারি। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টানা ৩ ফিফটির দেখা পেলেন উত্তরাঞ্চলের অধিনায়ক। তাঁর অধিনায়কোচিত ইনিংসে ভর করে সবশেষ ম্যাচে পূর্বাঞ্চলকে ৫০ রানে হারিয়েছে উত্তরাঞ্চল। এটা তাদের টানা চতুর্থ জয়।
পূর্বাঞ্চলকে হারিয়ে টেবিলের শীর্ষে ওঠে এসেছে উত্তরাঞ্চল। হেরে টুর্নামেন্ট শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপার লড়াই করছে তারা। ৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। শিরোপার লড়াইয়ে দলটির একমাত্র প্রতিদ্বন্দ্বী মধ্যাঞ্চল। ৪ ম্যাচে ৩ জয়ে তাদের নামের পাশে শোভা পাচ্ছে ৬ পয়েন্ট। টেবিলের দুইয়ে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল। টেবিলের পরের স্থান দুটিতে আছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। উভয় দলের পুঁজি দুটি করে পয়েন্ট। শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে তারা।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে ১৩৮ রান তোলে উত্তরাঞ্চল। ৭০ বলে ১১ বাউন্ডারিতে ৮১ রান করেন মোস্তারি। এছাড়া সারমিন সুলতানা ২৪ ও শারমিন সুপ্তার ব্যাট থেকে আসে ১৩ রান। ৩ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের সেরা বোলার অধিনায়ক ফাহিমা খাতুন। ৪ ওভারে ২৩ রান দেন তিনি। আশরাফি ইয়াসমিন অর্থি ও ফাতেমা জাহান সোনিয়া একটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় শানজিদা আক্তার মেঘলা ও শরিফা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে এক বল বাকি থাকতে ৮৮ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। সর্বোচ্চ ৩০ রান করেন স্বর্ণা আক্তার। রুবাইয়া হায়দার ঝিলিক এনে দেন ১৯ রান। ১৮ রানে ৪ উইকেট নেন মেঘলা। শরিফার শিকার তিনটি। ১২ রান দেন এই পেসার। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোস্তারি। এ নিয়ে টানা তিন ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন উত্তরাঞ্চলের এই ব্যাটার।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৫ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৭ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে