চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কিছুদিন আগে থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের আউটারে নিয়মিত অনুশীলন করেছেন মুমিনুল হক। সেটি আবার বিপিএলে দল পাওয়া ক্রিকেটারদের সঙ্গেই। তখনো কোনো দল আগ্রহ দেখায়নি মুমিনুলকে নিয়ে।
তবে একটু দেরি হলেও বিপিএলে দল পেয়েছেন মুমিনুল। গতকাল টুর্নামেন্টের মাঝপথে এসে তাঁকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। দল পেয়েই আজ মিরপুরে সংবাদমাধ্যমকে উচ্ছ্বসিত মুমিনুল বলেছেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। সঙ্গে রংপুরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তারা বছর আমাকে বিপিএল খেলার সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা সবাই পায় না। রংপুর যেহেতু আমাকে সুযোগটা দিয়েছে আমি রংপুরের প্রতি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ।’
সর্বশেষ ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক। সেবার চ্যাম্পিয়নদের হয়ে ৪ ম্যাচে করেছিলেন ৬৯ রান। গত বিপিএলে ড্রাফট থেকে কোনো দল তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। এবারও ড্রাফটে ছিলেন।
শুরুতে বিপিএলে দল না পেয়ে কিছুটা হতাশই ছিলেন মুমিনুল। সেই হতাশা অবশ্য এখন কেটে গেছে। এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘না খারাপ লাগেনি। পুরা বিপিএল খেলা দেখেছি। খেলা দেখলাম, অনুশীলন করলাম। সামনে শ্রীলঙ্কা সিরিজ, সেটার প্রস্তুতি নিচ্ছিলাম। সত্যি বলতে একটু খারাপ লাগে স্বাভাবিক। খুব যে খারাপ লাগছে এমন না। খারাপ লাগার তো ধরন থাকে। এই ধরনটা একটু ভিন্ন ছিল। না লাগার মতো যতটুকু, অতটুকু খারাপ লাগছিল। হতাশ হয়ে যাব এমন খারাপ লাগেনি। সবাই যেহেতু খেলছে, আমারও খেলার ইচ্ছে ছিল।’
মুমিনুল সন্তুষ্ট সৃষ্টিকর্তার সিদ্ধান্তে। বিপিএলে দল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সৃষ্টিকর্তার কাছে। বিপিএলে কোনো দলে সুযোগ হোক কিংবা না হোক—তাঁর অটুট বিশ্বাস, রিজিকের মালিক আল্লাহ। মুমিনুল বলেছেন, ‘সব সময় বিশ্বাস করি এই রিজিকটা আল্লাহর হাতে। ওরা খেলছে, আমি এ দেশের ভালো খেলোয়াড় হয়ে খেলতে পারছি না, এমন ভেবে আফসোস করার কিছু নেই। সব সময় বিশ্বাস করি, আমি আমার কাজটা করব, আপনি আপনার কাজটা করবেন। বাকিটা আল্লাহর হাতে।’
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল। সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে কমই দেখা যায়। টেস্ট সংস্করণে সর্বোচ্চ ১২ সেঞ্চুরির মালিকও ৩২ বছর বয়সী মুমিনুল। এবার বিপিএলের সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী তিনি, ‘রংপুরের হয়ে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা। যে দলেই খেলি, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। আর রংপুরও সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। দলে অবদান রাখার চেষ্টা করব যতটুকু পারি।’

২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
২১ মিনিট আগে
পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দিতে ওস্তাদ অভিষেক শর্মা। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন বোলারদের রীতিমতো হাঁটু কাঁপার মতো অবস্থা। তবে ২০২৬ সালে অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই বললেই চলে। রানের খাতা খোলার আগে আউট হওয়া এখন পরিচিত দৃশ্য।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন এখন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে।
৩ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল ২-১ দেখে অবশ্য পুরো চিত্রটা বোঝার উপায় নেই। ম্যাচ শেষে কোচ হ্যানসি ফ্লিকের সঙ্গে লামিনে ইয়ামালের সাময়িক অসন্তোষ, খেলোয়াড়কে একবার লাল কার্ড দেখিয়ে পরে তা বাতিল করা—নানা ঘটনায় আলোচিত হয়ে রইল এই ম্যাচ। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে মুখোমুখি
৪ ঘণ্টা আগে