বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশের। কিন্তু ৭ ম্যাচ খেলে টানা ৬ হারে সেই স্বপ্ন বিসর্জন দিয়েছেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সবার আগে।
এই ভরাডুবির পেছনে অনেকে মনে করেছেন, দেশ ছাড়ার আগে তামিম ইকবাল বিতর্কও প্রভাব রেখেছে। দেশসেরা এই ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় অধিনায়ক সাকিবের পাশাপাশি অনেকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের দায় দেখছেন। এই লঙ্কান কোচের অধীনে বাংলাদেশের এমন ব্যর্থতায় অনেকে ক্ষুব্ধ ও হতাশ। বিশ্বকাপের পর কোচ হাথুরু দলের দায়িত্ব থাকবেন কি না সেটি নিয়েও চলছে আলোচনা।
বাংলাদেশ বিশ্বকাপে পরের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, দিল্লিতে। সেই ম্যাচের আগে আজ সেখানে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বেশ দীর্ঘ সময় কথাবার্তা হয় সাংবাদিকদের। তাঁর কাছে জানতে চাওয়া হয় দলের বর্তমান অবস্থা সম্পর্কে। সাংবাদিকেরা একপর্যায়ে জানতে চান, বাংলাদেশ দলে কোচ হাথুরুর ভবিষ্যৎ সম্পর্কে। এ প্রসঙ্গে সুজন বলেছেন, ‘এসব বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বিশ্বকাপ এখনো শেষ হয়নি। আমি যদি কিছু বলি, তবে সেটা খারাপ বার্তাই যাবে সবার প্রতি। হাথুরু এখনো আমাদের হেড কোচ, তাঁর প্রতি আমাদের সেই বিশ্বাস থাকতে হবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত। বিশ্বকাপের পর নিঃসন্দেহে সবকিছু বিসিবি সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগতভাবে আমি কী বললাম, এটা গুরুত্বপূর্ণ না।’
বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থ নিয়ে টিম ডিরেক্টর আরও বলেছেন, ‘বিশ্বকাপের পর একটা পোস্টমর্টেম হওয়া উচিত, কেন আমরা ব্যর্থ হলাম সেটা নিয়ে। আমাদের নিয়ে এত আশা ছিল, আমরা সেমিফাইনাল খেলব, সেখানে বাংলাদেশ দল বলতে গেলে ইংল্যান্ডের আগে, ৯-১০ অবস্থা করছে। ইংল্যান্ড এক ম্যাচ কম খেলেছে, তারা জিতলে হয়তো আমরাই ১০ নম্বরে নেমে যাব।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৭ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৯ ঘণ্টা আগে