
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। টসের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘অবশ্যই প্রথমে ব্যাটিং করব। আগে ব্যাটিং না করার কোনো কারণ নেই।’
আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই একাদশে একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। এক পরিবর্তন এনে পাকিস্তান গতকালই একাদশ ঘোষণা করেছিল। বাংলাদেশের বিপক্ষে স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে বাদ দিয়েছে তারা। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
লাহোরে সব ম্যাচেই হচ্ছে বড় স্কোর। এশিয়া কাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় দেখা গেছে, স্পিনারদের চেয়ে পেস বোলিং কিছুটা হলেও কার্যকর ভূমিকা রাখছে, উইকেটও বেশি শিকার করছেন। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের সঙ্গে যোগ করেছেন আরেক পেসার ফাহিমকে। তাঁদের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন।
বাংলাদেশ দলের একাদশেও পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছিল চোটে নাজমুল হোসেন শান্তর ছিটকে যাওয়ার দিনই। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন লিটন দাস।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

হাঁটুৃর চোটে পড়ায় নিয়মিত বোলিং করতে পারছিলেন না পাকিস্তানের নারী ক্রিকেটার আইমান আনওয়ার। ধকল সামলাতে না পেরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন তিনি। সাবেক পাকিস্তানি পেসার এবার নতুন ক্যারিয়ার শুরু করেছেন।
৩০ মিনিট আগে
কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। বিশেষ করে, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো দুই ক্লাবের রেষারেষিতে বেশ চাপে আছেন। প্রতিদিনই তিনি খবরের শিরোনাম হচ্ছেন। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করল আতলেতিকো মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর সম্পর্ক ১১ বছরের। মাঝে বার্টন আলবিয়ন, ওয়াটফোর্ড এবং শেফিল্ড ইউনাইটেডে খেললেও ফিরেছেন লেস্টারেই। এবার বাংলাদেশের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
প্রিটোরিয়া থেকে বেনোনি—৫২ কিলোমিটার দূরত্বের দুই শহরে বাংলাদেশের দুই দল হেরেছে বাজেভাবে। প্রিটোরিয়ায় গতকাল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’। আজ ৫২ কিলোমিটার দূরে বেনোনিতে ইনিংসে হারল বাংলাদেশ ইমার্জিং দল।
৩ ঘণ্টা আগে