
ফিফটি করলেন সৌম্য সরকার, সেটিকে রূপ দিলেন সেঞ্চুরিতে। এরপর দেড় শ ছাড়িয়ে গেলেন এবং একসময় আশাও দেখালেন ডাবল সেঞ্চুরির। কিন্তু ডাবল সেঞ্চুরি পাননি। তাতে কী! আজ জাতীয় লিগে ময়মনসিংহের বিপক্ষে খুলনার হয়ে খেললেন ক্যারিয়ারসেরা ১৮৬ রানের ইনিংস।
আর তাঁর এই ইনিংসের সুবাদে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩২৮ রান তুলেছে সৌম্যদের দল খুলনা।
দুর্দান্ত ব্যাট করেছেন সৌম্য। ৬৬ বলে ফিফটি ছুঁয়ে ১৩ চার এবং ২ ছক্কায় ১১৩ বলে সেঞ্চুরি করেছেন। আর আউট হওয়ার আগে ২২২ বলে ১৮৬ রান করেন। ২৪টি চার ও ৫টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। ক্যারিয়ারসেরা এই ইনিংস খেলার আগে সৌম্যের সেরা ইনিংস ছিল ১৫০ রানের, যা তিনি করেছিলেন ২০২১ সালের বিসিএলে। সৌম্যের বাইরে ৭৭ রানের ইনিংস খেলেন কালাম সিদ্দিকী আলিন।
সেঞ্চুরি করেছেন মার্শাল আইয়ুবও। তাঁর সেঞ্চুরির সুবাদে কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৪৬ রান তুলেছে বরিশাল। ১৮৪ বলে ১১৮ রান করে অপরাজিত আছেন আইয়ুব। তাঁর ইনিংসটিতে আছে ১৫টি চার। আশিকুর রহমান শিবলি করেন ৬৪ রান।
বগুড়ায় জাকির হাসানের ৭৩ রানের ইনিংসে ভর করে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫৫ রান তুলেছে সিলেট। জবাবে প্রথম দিনের খেলা শেষের আগে ১ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে চট্টগ্রাম।
দিনের আরেক ম্যাচে রাজশাহী বিভাগী স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে স্বাগতিক রাজশাহী ২৬৮ রান তুলেছে। ৭২ বলে ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন সাব্বির হোসেন। মুকিদুল মুগ্ধ নিয়েছেন ৫ উইকেট। জবাবে কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে ৩৭ রান তুলেছে রংপুর।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৪ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে