ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের দলে রয়েছে বেশ চমকও। বাদ পড়েছেন প্রথম টেস্টের দলে থাকা বাবর আজম, সরফরাজ আহমেদ, আবরার আহমেদ, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
ছন্দ হারানো বাবর, নাসিম ও শাহিনকে দেওয়া হয়েছে বিশ্রাম। আগের টেস্টে একাদশে সুযোগ না পেলেও সরফরাজকে দেওয়া হয়েছে বিশ্রাম। ডেঙ্গু আক্রান্ত আবরার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। সুস্থ না হওয়ায় এই স্পিনার বাদ পড়েছেন পরের দুই টেস্ট থেকে।
আলিম দার-আকিব জাবেদদের নতুন নির্বাচক কমিটির এটাই প্রথম দল ঘোষণা। তিন অনিভিষিক্ত ক্রিকেটার সুযোগ পেয়েছেন দলে—হাসিবউল্লাহ, মেহরান মমতাজ ও কামরান গুলাম। দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আলী এবং দুই স্পিনার জাহিদ মাহমুদ ও সাজিদ খান।
মুলতানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। আগামী পরশু মুলতানে শুরু হবে দ্বিতীয় টেস্ট। আগামী ১৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।
পাকিস্তানের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, মীর হামজা, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, হাসিবউল্লাহ, মেহরান মমতাজ, কামরান গুলাম, মোহাম্মদ আলী, জাহিদ মাহমুদ ও সাজিদ খান।

বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য ড্রয়ের পর দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান। এক আফগান ক্রিকেটারকে কঠিন শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁর নামের পাশে জুটেছে এক ডিমেরিট পয়েন্ট।
২৬ মিনিট আগে
৩৯ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে কি তা বোঝার উপায় আছে! এখনো তিনি তাঁর জাদু দেখিয়ে চলেছেন। গোলের পর গোল তো তিনি করছেন। সতীর্থদের দিয়ে করাচ্ছেন গোলও। আজ তিনি দেখালেন আরও এক ম্যাজিক। টুর্নামেন্টেও আরেক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
জাতীয় লিগের (এনসিএল) ম্যাচ খেলতে ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের চার খেলোয়াড়ের আটটি লাগেজ গায়েব হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাড়া করা কাভার্ড ভ্যানে দলের খেলোয়াড়দের ৫৪টি লাগেজ রাজশাহীতে আনা হচ্ছিল। গতকাল বুধবার সকালে কাভার্ড ভ্যানটি রাজশাহী এসে পৌঁছায়। তখন
২ ঘণ্টা আগে
এবারও বিগ ব্যাশে সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলবেন রিশাদ হোসেন। বাংলাদেশের তারকা লেগস্পিনারকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে