
অফফর্মের চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ সংস্করণ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দল পাচ্ছিলেন না তিনি। অবশেষে বাংলাদেশের এই ৩০ বছর বয়সী ব্যাটারকে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।এই ক্লাবটির পৃষ্ঠপোষক তামিম ইকবাল।
ডিপিএলে গুলশানকে নেতৃত্ব দিচ্ছেন আজিজুল হাকিম তামিম। তাঁর নেতৃত্বে বাংলাদেশ গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল। তবু দেশের ঘরোয়া ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দেওয়া তো বয়সভিত্তিক ক্রিকেট ক্লাবের মতো সহজ নয়। গুলশানের কোচ খালেদ মাহমুদ সুজন এখানে লিটনের মতো ক্রিকেটারের গুরুত্ব অনুভব করছেন।
পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ ২২১ রান করেও গুলশান পেয়েছে ৫৭ রানের জয়। ইনিংস সর্বোচ্চ আজিজুল তামিম ৭৯ বলে ৬২ রান করেছেন। গুলশানের সহজ জয়ের পর মিরপুরে সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘এখানে (ড্রেসিংরুমে) হয়তোবা দেশসেরা অনেক ভবিষ্যৎ ক্রিকেটার আছে। অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার আছে এখানে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এখানে আছে। আমার মনে হয় লিটনের থেকে অনেক কিছু শিখতে পারছে তারা। লিটন মাঠ সামাল দিতে পারছে। তামিমকে সমর্থন দিতে পারছে। এটা তামিমের জন্য অনেক বড় সুবিধা। লিটন কীভাবে চিন্তা করছে, কী পরিকল্পনা করছে, বোলিং সামলানো-এটাও তামিম শিখছে আমার মনে হয়।’
২০১৫ সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু লিটনের। ৯ বছরে বাংলাদেশের জার্সিতে তিন সংস্করণ মিলে ২৩৭ ম্যাচ খেলেছেন ঠিকই। তবে ধারাবাহিক হতে পারেননি। হ্যালির ধূমকেতুর মতো অনেক দিন পর পর জ্বলে ওঠেন। ফর্ম যা-ই হোক, সুজনের মতে লিটনের থেকে ড্রেসিংরুমের ক্রিকেটাররা অনেক কিছু শিখছেন। গুলশানের কোচ বলেন, ‘লিটনের ড্রেসিংরুমে থাকা বাড়তি অনুপ্রেরণা তো অবশ্যই পুরো দলের জন্য। দেশসেরা ক্রিকেটার ড্রেসিংরুমে আছে। আপনার প্রশ্নটা ছিল যে শিক্ষার, আসলে এটার তো শেষ নেই। তার (লিটন) অভিজ্ঞতা শেয়ার করা। হয়তো ড্রেসিংরুমে থাকাতে লিটন কথাও বলতে পারত না। তবে এখন লিটন যখন ড্রেসিংরুমে থাকছে, অনেক কিছু শেয়ার হচ্ছে তাদের সঙ্গে। প্রথম ম্যাচে অতটা ঘনিষ্ঠ ছিল না। এখন অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে।’
চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌড়ে লিটনের নামটাই বেশি শোনা যাচ্ছে। মিরপুরে আজ সাংবাদিকেরা এখানে তাসকিন আহমেদের নামও বলেছেন। সুজন বলেন, ‘আমাদের দেশে কী আছে, না আছে সেটা গুরুত্বপূর্ণ না। যদি আপনি মনে করেন, তিন সংস্করণে তিন জন অধিনায়ক দেওয়া উচিত বা দিলে খারাপ হবে না, তাহলে দিতে পারেন। সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ক রাখাই ভালো। আর টেস্টে অন্য ব্যাপার থাকে। আমি জানি না শান্তর জন্য চাপ হচ্ছে কি হচ্ছে না। তবে যদি তিন সংস্করণে তিন অধিনায়কের চিন্তা করে, সেটা ভুল কিছু না। তাহলে সবাই যার যার সংস্করণ নিয়ে চিন্তা করবে। বাড়তি কোনো চাপ থাকবে না।’
সুজনের মতে লিটন যেকোনো সংস্করণেই অধিনায়ক হওয়ার যোগ্য। গুলশানের কোচ বলেন, ‘লিটনের খুব ভালো মাথা। টি-টোয়েন্টি কেন, যেকোনো সংস্করণেই অধিনায়ক হতে পারে। মাথা ভালো। ক্রিকেট জ্ঞান ভালো। অনেক দিন ধরে খেলছে। সিনিয়র ক্রিকেটার হয়ে গেছে। মনে হয় না খারাপ কিছু হবে।’
দুবাইয়ে ৯ মার্চ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। আইসিসির এই ইভেন্টের আগে লিটন গত বছর ৫ ওয়ানডে খেলে করেছেন ৬ রান। তিন বার শূন্য রানে আউট হয়েছেন। এবারের ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের জার্সিতে তিন ইনিংস খেলে করেছেন ৯৬ রান। যার মধ্যে অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছেন ৬০ রানের ইনিংস। ডিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় ও ২ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে গুলশান।
আরও পড়ুন:

মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষভাগে এসে পড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে হয়ে গেছে ৯৬ ম্যাচ। এরই মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এফবিআই নড়েচড়ে
৩৮ মিনিট আগে
শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো ম্যাচ। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন, তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর?
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর শ্বাসরুদ্ধকর শেষ ষোলোর ম্যাচের ৩-২ স্কোরকার্ড ছাপিয়ে আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। জয়ের পরও তাই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা অস্বস্তিতে পড়েছেন। লেতেক্সিয়ে আর্জেন্টাইনদের সুবিধা দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে এমন চর্চা চলছে। ফুটবল বিশ্লেষকদের মতে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ক
২ ঘণ্টা আগে
পিছিয়ে থেকে ৩-২ গোলের জয়—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত আর্জেন্টিনা ফুটবল দল। মেসিকে কাঁধে তুলে উদ্যাপন করেছেন সতীর্থরা। কিন্তু ৩-২ গোলের ফল যে সবকিছু নয়, সেটা গত রাতে যাঁরা ম্যাচ দেখেছেন, নিশ্চয় বুঝতে পেরেছেন। ম্যাচের একেবারে শেষভাগে এসে রেফার
৩ ঘণ্টা আগে