Ajker Patrika

বাংলাদেশের কে ‘বন্ধু’, কে ‘শত্রু’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৪: ০৩
বাংলাদেশের কে ‘বন্ধু’, কে ‘শত্রু’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে অন্যান্য ম্যাচের দিকেও। ছবি: এএফপি

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলছে বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট দল এখন এমন এক অবস্থায় রয়েছে, সেখানে নিজেদের কথা তো বটেই। এমনকি তাকিয়ে থাকতে হচ্ছে অন্যান্য ম্যাচের দিকেও। যার মধ্যে কেপটাউনে চলমান দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ বাংলাদেশের সমীকরণ বদলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমানে ৭৫ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৭২.২২ শতাংশ। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে চারে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টের ফল বাংলাদেশের অবস্থান বদলে দেবে না। অজিরা জিতলে ৭৬.৯২ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষস্থান পোক্ত করবে। দক্ষিণ আফ্রিকা হারার পরও তিনে থাকবে। তখন প্রোটিয়াদের সফলতার হার হবে ৫৭.১৪ শতাংশ। বাংলাদেশের তো ৫৫.৫৬ শতাংশই থাকছে।

কেপটাউনে দক্ষিণ আফ্রিকা জিতলে ৭১.৪৩ শতাংশ সফলতার হার নিয়ে দুইয়ে উঠে যাবে। নিউজিল্যান্ড উঠবে শীর্ষে। কারণ, কিউইদের সফলতার হার ৭২.২২ শতাংশ। কেপটাউন টেস্টে হারলে সিরিজ হারার সঙ্গে তিনে নেমে যাবে অস্ট্রেলিয়া। অজিদের সফলতার হার হবে তখন ৬৯.২৩ শতাংশ। ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে বাংলাদেশ থাকবে চারেই।

যদি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ড্র হয়, তখনো বাংলাদেশ চারে থাকবে। কেপটাউন টেস্ট ড্র হলে প্রোটিয়াদের সফলতার হার হবে ৬১.৯০ শতাংশ। অস্ট্রেলিয়া ৭১.৭৯ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষেই থাকবে। সোজা কথা ড্র হলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সফলতার হার কম হলেও কোনো দলের অবস্থানের পরিবর্তন হবে না।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। ছবি: ক্রিকইনফো
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-ভারত টেস্ট সিরিজের দিকেও। সেই সিরিজে কিউইদের ২-০ ব্যবধানে ধবলধোলাই করলে ভারতের সফলতার হার হবে ৫৮.৯৭ শতাংশ। বর্তমানে এশিয়ার দলটি ৫১.৫২ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচে রয়েছে। কিউইরা ধবলধোলাই হলে তাদের সফলতার হার হবে ৫৪.১৭ শতাংশ। আর ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করলে বাংলাদেশের সফলতার হার হবে ৬৬.৬৭ শতাংশ। ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরই মধ্যে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শেষ হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে বাংলাদেশ ব্যস্ত থাকবে দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজে।

আজ টস জিতে আগে ব্যাটিং নেওয়া বাংলাদেশ এখন পর্যন্ত ৪৯ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান করেছেন। সাদমান ইসলাম ৬৫ রানে ব্যাটিং করছেন। তাওহীদ হৃদয় ২৩ রানে ব্যাটিং করছেন। ওয়েস্ট ইন্ডিজকে হারালে বাংলাদেশের সফলতার হার হবে ৬১.৯০ শতাংশ। কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া জিতলে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের জন্য সেটা ভালো হবে। গতকাল শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে প্রোটিয়ারা ৮২.৩ ওভারে ৩২৯ রানে গুটিয়ে গেছে। মিচেল স্টার্ক ১৬.৩ ওভারে ৭২ রানে ৬ উইকেট নিয়ে টেস্টে ক্যারিয়ারে তাঁর উইকেট সংখ্যা ৪৫৭ তে নিয়ে গেছেন। প্রোটিয়া ওপেনার মার্কোস অ্যাকারমান ৯৪ বলে ১২ চার ও ২ ছক্কায় করেন ৯৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত