নির্ধারিত সময়ে টস হয় কি না, সেটা নিয়ে ছিল শঙ্কা। সব শঙ্কা দূর করে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম (চিপক) স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে টস হয়েছে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ, চিপকে আজ সেই একাদশ নিয়েই নামছে। চেন্নাইয়ে রবি শাস্ত্রী যখন টসের সময় আসেন, তখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পিচ কঠিন মনে হচ্ছে এবং কিছুটা শুষ্ক। প্রথম সেশনটা পেসারদের জন্য উপযোগী হবে।’ ভারতের বিপক্ষে একাদশে আছেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
স্পিন আক্রমণে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে লিটন দাসের হাতে। ওপেনিংয়ে থাকছেন দুই বাঁহাতি সাদমান ইসলাম ও জাকির হাসান। আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
টি-টোয়েন্টি ও ওয়ানডে নিয়মিত খেললেও ভারত আজ ছয় মাস পর টেস্ট খেলতে নামছে। একাদশ সাজিয়েছে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে, যেখানে পেসার আকাশ দীপ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকছেন জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। দুই স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিংয়েও তাঁরা পার্থক্য গড়ে দিতে পারেন।
বাংলাদেশ ম্যাচ দিয়ে টেস্টে ২১ মাস পর ফিরেছেন ঋষভ পন্ত। চেন্নাইয়ে আজ তিনিই থাকছেন উইকেটরক্ষক। বিরাট কোহলি ও লোকেশ রাহুল টেস্টে ফিরেছেন ৮ মাস পর। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আছেন যশস্বী জয়সওয়াল। তিনে খেলবেন শুবমান গিল। সবশেষ ভারত যে এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলেছে, সেই সিরিজে ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের সেঞ্চুরি রয়েছে। জয়সওয়াল তো দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন।
ভারতের প্রধান কোচের দায়িত্ব গৌতম গম্ভীর নিয়েছেন দুই মাস আগে। তিনি দায়িত্ব নেওয়ার পর ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও আজই প্রথম টেস্ট খেলতে নামছে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৮ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৮ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৯ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
১০ ঘণ্টা আগে