
যতটা না প্রশংসিত, তাঁর চেয়ে বেশি সমালোচিত নাজমুল হোসেন শান্ত। আর বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার পর সেই সমালোচনা বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ দল যখন লাগাতার ব্যর্থ হচ্ছে, শান্তকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ।
শান্তর নেতৃত্বে সবশেষ দুটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার আগে শান্ত চ্যাম্পিয়ন হওয়ার কথা বললেও গ্রুপ পর্বে ছিটকে গেছে বাংলাদেশ। ব্যঙ্গ-বিদ্রুপের পাশাপাশি তাঁর অধিনায়কত্ব নিয়েও চলছে টানাটানি। তিন সংস্করণে বাংলাদেশের তিন অধিনায়কের ব্যাপার নিয়ে আলোচনা চলছে বেশি। এমনকি এবারের ডিপিএলে শান্তর কথাতেও আভাস মিলেছে যে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব নিয়ে তিনি ‘সন্দিহান’।
যত সমালোচনা-বিদ্রুপই হোক, অধিনায়ক শান্তর প্রশংসায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ বলেন, ‘আমার মনে হয় শান্ত একজন নেতা। তার নেতৃত্বের ধরন দারুণ। কারণ, খেলোয়াড়েরা তাকে অনেক সম্মান করে। সতীর্থরা ওর সঙ্গে বসতে পারে, মন খুলে কথা বলতে পারে। কিছু নেতা, কিছু অধিনায়ক থাকে, যাদের কাছে খেলোয়াড়েরা খুব একটা যায় না। কিন্তু খেলোয়াড়েরা তার কাছে যেতে পারে, কথা বলতে পারে।’
২০২৪-এর অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হয়েছেন সিমন্স। এই ছয় মাসে শান্তকে দেখে সিমন্স মুগ্ধ। আজকের পত্রিকাকে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘সে এমন একজন নেতা, সে জানে কীভাবে তার সতীর্থদের নেতৃত্ব দিতে হবে। যতটুকু সময় ওকে দেখেছি, ভালো মনে হয়েছে। একজন অধিনায়কের কাছে এটাই তো চাইতে পারি, দলের খেলোয়াড়েরা যেন তার সঙ্গে মন খুলে কথা বলতে পারে। অধিনায়কের মাঠের কাজটা আসলে নির্ভর করে আশপাশে থাকা সিনিয়র খেলোয়াড়দের ওপর। অধিনায়কের কাজটা তখন অনেক সহজ হয়।’
২০২৪-এর অক্টোবর থেকে এ বছরের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সিমন্সের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফি শেষে বিসিবি তাঁর চুক্তি বাড়িয়েছে আরও দুই বছর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সিমন্স।

বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। নেক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
২ ঘণ্টা আগে
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
২ ঘণ্টা আগে
মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়েছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তাঁর মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়।
৪ ঘণ্টা আগে