
মাঠের লড়াইয়ের ফাঁকে কত গল্প লুকিয়ে থাকে। সে গল্পগুলোরই একটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বিড়ালকে নিয়ে। যেটিকে আপন করে নিয়েছেন সবাই।
গত আগস্টে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সময় আলোচনায় এসেছিল বিড়ালটি। সিরিজ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রাণীটির ছবি। অস্ট্রেলিয়া দলের অনুশীলনে দেখা যায়, বিড়ালটি বেষ্টনী দেয়ালে হেঁটে বেড়াচ্ছে। এরপর থেকে শুরু হয় রসিকতা। কেউ কেউ বলেছেন, জৈব সুরক্ষাবলয় ভেঙে মাঠে ঢুকেছে বিড়াল! আবার কেউ বলেছেন, অস্ট্রেলিয়া দলের গোপন পরিকল্পনা ফাঁস করেছে বিড়াল!
সেই বিড়ালটি গতকাল আবার শিরোনামে এল হৃদয়স্পর্শী ঘটনায়। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের ভরাডুবির মধ্যেই পাকিস্তানের ওপেনার আবিদ আলীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, আবিদ আলী ড্রেসিংরুম থেকে একটি প্লেটে খাবার নিয়ে গ্রিলের ওপারের বসে থাকা সেই বিড়ালকে খাবার দিচ্ছেন। বিড়ালটিও চেটেপুটে খাবার খাচ্ছে।

সদ্য সমাপ্ত সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আবিদ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৯১ রানের ইনিংস। ঢাকা টেস্টে একমাত্র ইনিংসে করেন ৩৯ রান।
পাকিস্তানের এবারের বাংলাদেশ সফর নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা তুলে বাবর আজমদের অনুশীলন নিয়ে দেশজুড়ে হয়েছে বিস্তর তর্ক-বিতর্ক। এত কিছুর মধ্যে পাকিস্তানি ক্রিকেটারের বিড়াল-প্রীতি অনেকের মন জয় করেছে।
ঘটনাবহুল সিরিজ শেষে দুই দলই আজ বাংলাদেশ ছাড়ছে। ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল হকের হক যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সরাসরি বাংলাদেশে আসা বাবর-রিজওয়ানরা প্রায় দুই মাস পর ফিরছেন ঘরে।
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
১০ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
২০ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে