Ajker Patrika

বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২: ৫৭
বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৪ জুন। ফাইল ছবি

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্ট দিয়ে অধিনায়কত্ব শুরু করবেন নাহিদা আক্তার।

জাপানে হওয়া এশিয়ান গেমস শুরুর আগে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি। এরপর এই সংস্করণের অধিনায়ক হিসেবে নাহিদাকে বেছে নেয় বিসিবি। ইমার্জিং নেশনস ট্রফি দিয়ে নেতৃত্ব শুরু করবেন এই স্পিনার। নেতৃত্ব ছাড়লেও দলে রাখা হয়েছে জ্যোতিকে।

সংযুক্ত আরব আমিরাতে আজমানে ইমার্জিং নেশনস ট্রফি শুরু হবে আগামী ১২ নভেম্বর। টুর্নামেন্টে অংশ নিতে ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল।

ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নেবে ১০টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্ট খেলব তারা। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। নাহিদাদের বাকি প্রতিপক্ষরা হলো পাকিস্তান, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড।

বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারী, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত