মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নারের বন্ধুত্বটা নতুন নয়। আইপিএলে এর আগেও এই দুজন খেলেছেন একই দলে। মাঝে চার মৌসুম আলাদা আলাদা দলে খেললেও তাদের সম্পর্কে যে এতটুকুও ছেদ পড়েনি, সেটি বোঝা গেল টিম বাসে এই দুজনের খুনসুটি দেখে। মোস্তাফিজের সঙ্গে বাংলায় হাসি-তামাশায় মেতে থাকতে দেখা যায় অস্ট্রেলিয়ান ওপেনারকে।
প্রথম তিন ম্যাচের দুটিতে হারলেও আজ ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছেন মোস্তাফিজ-ওয়ার্নাররা। টিম বাসে দুজনের খুনসুটিও সেটিই বলছে। মোস্তাফিজকে দেখে ওয়ার্নার দারুণভাবে স্বাগত জানান। মোস্তাফিজের দিকে হাত বাড়িয়ে ওয়ার্নার বলেন, ‘হাও আর ইউ, কেমন আছ?’ উত্তরে মোস্তাফিজ বলেন, ‘ভালো।’ এর পরেই আবার ওয়ার্নার বলে ওঠেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’
২০১৭ আইপিএলের পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একই দল দিল্লি ক্যাপিটালসে খেলছেন মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। সেবার ওয়ার্নারের নেতৃত্ব শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার অবশ্য শুরুটা ভালো করতে পারেনি তাদের দল দিল্লি । হেরেছে প্রথম দুই ম্যাচেই। আজ নিজেদের তৃতীয় ম্যাচে হারের বৃত্ত ভাঙতে কলকাতার বিপক্ষে লড়ছে । এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লির সংগ্রহ বিনা উইকেটে ৯৩ রান।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১১ ঘণ্টা আগে