ক্রিকেটের অন্য সংস্করণে সেঞ্চুরি করতে যথেষ্ট বল পাওয়া গেলেও টি-টোয়েন্টিতে সেই সুযোগ কমই পাওয়া যায়। ১২০ বলের খেলায় তাই দলের প্রয়োজনে ব্যাটারদের ঝুঁকি নিয়েই ব্যাটিং করতে হয়। এতে যদি কোনো ব্যাটার সেঞ্চুরি পেয়ে যান, সেই ব্যাটারের জন্য শতকটা সোনায় সোহাগা।
গতকাল পিএসএলে তেমনি এক সেঞ্চুরি করেছেন বাবর আজম। সেঞ্চুরিটি ছিল আবার টুর্নামেন্টে তাঁর প্রথম। কিন্তু এমন রেকর্ড গড়া সেঞ্চুরি করেও প্রশংসা পাচ্ছেন না তিনি। উল্টো সমালোচনা শুনতে হচ্ছে পাকিস্তানের অধিনায়ককে।
বাবরের ব্যাটিং সমালোচনা করেছেন সাইমন ডুল। কিছুদিন আগে সেঞ্চুরি করা মোহাম্মদ রিজওয়ানেরও সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার। রিজওয়ানের ধীরগতির ব্যাটিংয়ের জন্য উইকেটরক্ষক ব্যাটারকে স্বেচ্ছায় আউট হতে বলেছিলেন তিনি।
এবার বাবরকে বলেছেন, নিজের অর্জনের জন্য খেললে হবে না, দলের জন্য খেলতে হবে। ডুল বলেছেন, ‘দলকে প্রথমে রাখার পরিবর্তে...শেষ দিকে কিছুক্ষণ এগিয়ে রাখলে চলবে না। এসবই হচ্ছে। বাউন্ডারি খোঁজার চেষ্টার চেয়ে এখন আরও ধ্বংসাত্মক ব্যাটিং করতে হবে। সেঞ্চুরি করা দুর্দান্ত, পরিসংখ্যানও দারুণ, তবে সবার আগে দলের জন্য খেলতে হবে।’
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে গতকাল তৃতীয় ব্যাটার হিসেবে রানআউট হওয়ার আগে ৬৫ বলে ১১৫ রান করেন বাবর। পিএসএলের ক্যারিয়ারে শুধু প্রথম সেঞ্চুরিই করেননি, ২০১৯ সালের পর সব ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ ৮ সেঞ্চুরি করা ক্রিকেটার তিনি। ক্রিস গেইলের ২২ সেঞ্চুরির পর শতকের তালিকায় মাইকেল কিলিঙ্গার, ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চের সঙ্গে সম্মিলিতভাবে দুইয়ে আছেন তিনি।
তবু বাবরের সমালোচনা হচ্ছে দলের পরাজয়ে। গতকাল পিএসলের রেকর্ড সর্বোচ্চ ৪৮৩ রানের ম্যাচে তাঁর দল পেশোয়ার ২৪১ রান লক্ষ্য দিয়েও ৮ উইকেটে হেরেছে কোয়েটার কাছে। পাকিস্তান ব্যাটারের সেঞ্চুরির বিপরীতে বিধ্বংসী সেঞ্চুরি করেছেন জেসন রয়। ইংলিশ ব্যাটারের ৬৩ বলে ১৪৫ রানের ইনিংসটি পিএসএলের ব্যক্তিগত সর্বোচ্চও।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং ধসের পর তোপের মুখে পড়েছেন বাবর আজম। দলের অধিনায়ক ও সেরা ব্যাটারকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। কঠিন সময়ে দলের জন্য পারফর্ম করতে না পারলে শুধু জনপ্রিয়তার জোরে মহান খেলোয়াড় হওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
সিরিজে ফিরতে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের। কিন্তু বৃষ্টিবিঘ্নিত এই টেস্টে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। সিরিজ হারের পাশাপাশি এশিয়ার দলটি ক্রিকেটের রাজকীয় সংস্করণে এক বিব্রতকর রেকর্ডেও নাম লিখিয়েছে।
৩০ মিনিট আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপে প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। তিন দলের বিপক্ষেই লড়াইটা কঠিন হবে—তা স্বীকার করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। তবে এই কঠিন গ্রুপকেই দলের উন্নতির সুযোগ হিসেবে দেখছেন তিনি। এমনকি এশিয়ান গেমসে পদক জ
৪৪ মিনিট আগে
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। ইংল্যান্ডে যেতে অনাগ্রহী আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাজি করাতে তাঁর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি।
১ ঘণ্টা আগে