
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধরনের চিন্তায় পড়ে গেছে আইসিসি। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের এমন সিদ্ধান্তে শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট–এমনটাই জানিয়েছে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম। তবে তেমন কিছু হবে না বলেই বিশ্বাস পিসিবি এবং আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু সরকারের নির্দেশে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এরপর হাইব্রিড মডেলে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলেছে তারা। সে সময় পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোয় শাস্তি তো দূরে থাক, ভারতকে কোনো ধরনের চাপ দেয়নি আইসিসি। একইভাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার জন্য এবার পাকিস্তানকেও কিছু বলার সুযোগ দেখেন না মানি।
স্পোর্টস্টারকে মানি বলেন, ‘সরকারি নির্দেশনা অনুসরণ করায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। এই কারণ দেখিয়ে ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। দ্বিমুখী নীতি অবলম্বন করা যাবে না। তাই দুর্ভাগ্যবশত, আমি আবারও এই সত্যটি তুলে ধরছি যে, সমস্যা মোকাবেলা করার পরিবর্তে আইসিসি কেবল দর্শকের ভূমিকা পালন করেছিল।’
মানি আরও বলেন, ‘যেকোনো দেশের ক্ষেত্রে তার সরকারকে সম্পৃক্ত হওয়ার দরজা খোলা রাখা হয়েছিল। বিশেষ করে এটা জেনেই যে, পিসিবির চেয়ারম্যান সরকারের একজন মন্ত্রী।’
বিশ্বকাপের মোট আয়ের সিংহভাগ আসে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দর্শকপ্রিয় ম্যাচটির বাজারমূল্য ৬১৫০ কোটি টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপন থেকে ৫৪ লাখ টাকা আয় করে আইসিসি। এ ছাড়া ডিজিটাল মার্কেটিং থেকেও আসে উল্লেখযোগ্য অর্থ। তাই ম্যাচটি না হলে মোটা অঙ্কের অর্থ হারাবে আইসিসি ও সম্প্রচারকারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের ধারণা, ক্ষতি পুষিয়ে নিতে পাকিস্তানকে রাজস্ব থেকে বঞ্চিত করতে পারে আইসিসি। পাশাপাশি অন্যান্য জটিলতায় পড়তে পারে পিসিবি।

প্রথমার্ধের জোড়া গোল বাতিলের ধাক্কা, এরপর গোল হজম করে পিছিয়ে পড়া—সব মিলিয়ে আইভরি কোস্টের বিপক্ষে চরম ব্যাকফুটে ছিল জার্মানি। তবে শেষ মুহূর্তের নাটকীয়তা আইভরি কোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে তারা। বদলি নামা ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২–১ ব্যবধানের জয়ে ইউলিয়ান নাগেলসমানের দল নিশ্চিত করেছে নকআউট পর্বে
২ ঘণ্টা আগে
ব্রাজিলের ৯ নম্বর জার্সিটার ওজনই আলাদা। রোনালদো নাজারিও এই জার্সি পরেই বিশ্ব মাতিয়েছেন, ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেনও। তবে রোনালদো-পরবর্তী যুগে কেউই সেভাবে সেই জার্সির ভার সেভাবে বহন করতে পারেননি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরুর আগে স্পেনকে অনেকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখেছেন। ইউরো ২০২৪ জয়ের পর লুইস দে লা ফুয়েন্তের দলটিকে ঘিরে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নবাগত কেপ ভার্দের সঙ্গে স্পেন গোলশূন্য ড্র করায় সেই প্রত্যাশায় একটা ধাক্কা খেয়েছে।
৪ ঘণ্টা আগে
এরপর সুইডেন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ডাচদের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। অবশ্য খেলার শেষ দিকে নেদারল্যান্ডসের আক্রমণভাগের ধার আরও বেড়ে যায়। ম্যাচের ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই সামারভিল। মেমফিস ডিপাইয়ের সঙ্গে চমৎকার পাস খেলে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর সুইডিশ গোলরক্ষককে ক
৫ ঘণ্টা আগে