ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ করেছেন যুজবেন্দ্র চাহাল। দাবি করেছেন, ২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে খেলার সময় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের চ্যাট শোতে রবিচন্দ্রন অশ্বিনের সামনে এসব তুলে ধরেন চাহাল। তাঁর এই মন্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে।
৯ বছর আগে আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলার সময় বেঙ্গালুরুতে অবস্থানকালে চাহালের সঙ্গে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মদ খেয়ে মাতাল হয়ে তাঁর এক সতীর্থ নাকি তাঁকে ১৫ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন। চাহাল বলেন, ‘২০১৩ সালে আমি যখন মুম্বাই ইন্ডিয়ানসে ছিলাম, তখনকার ঘটনা। বেঙ্গালুরুতে ম্যাচ শেষে পার্টি চলছিল। সেখানে একজন ক্রিকেটার প্রচণ্ড মদ পান করেছিল। তার নাম প্রকাশ করতে চাই না। এতটাই পান করে ফেলেছিল যে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল। এরপর সে আমাকে ডেকে ব্যালকনিতে নিয়ে যায়।’
ব্যালকনিতে নিয়ে গিয়ে যা ঘটেছিল সেটি হয়তো কল্পনাও করতে পারেননি চাহাল। সেদিনের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘ব্যালকনিতে নিয়ে গিয়ে পেছন থেকে আমার দুই হাত শক্ত করে ধরে ব্যালকনি থেকে ঝুলিয়ে দেয়। ১৫ তলা থেকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমাকে। সেই মুহূর্তে আমার হাত ফসকে গেলে কোনোভাবেই কেউ বাঁচাতে পারত না। ভাগ্যিস কয়েকজন সেই পরিস্থিতি দেখে ফেলে এবং আমাকে বাঁচাতে ছুটে আসে।’
ঘটনার পরে বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিলেন চাহাল, ‘বেশ কিছুক্ষণ আমি অচেতন অবস্থায় পড়ে ছিলাম। সেটাই আমার জীবনের অন্যতম ভয়ংকর মুহূর্ত। সেই মুহূর্ত আমাকে আরও শক্তিশালী করে তুলেছে। এর পর থেকে ক্রিকেট আমাকে আরও শক্তি দিয়েছে। এই অভিজ্ঞতা কোনো দিন ভুলতে পারব না।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১১ ঘণ্টা আগে