রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করার খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি সত্য নয় বল্যে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে মিরপুরে সংবাদমাধ্যমের সামনে ডমিঙ্গো পদত্যাগ করেননি বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
ডমিঙ্গোকে সম্প্রতি টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। আপাতত তিনি বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বে থাকছেন। টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দেওয়ায় ডমিঙ্গো পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। যদিও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন বলেছেন, ‘আমি মনে করি, এটা পুরোপুরি একটি ভুল বোঝাবুঝি (পদত্যাগ করা)। রাসেল হয়তো অন্যভাবে বোঝাতে চেয়েছে। আমাদের সঙ্গে আজ কথা হয়েছে। বিস্তারিত কথা হয়েছে। রাসেলও বিব্রত এ বিষয়গুলো নিয়ে।’
চুক্তি অনুযায়ী ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সঙ্গেই থাকছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমার পদত্যাগ নিয়ে যেসব কথাবার্তা ছড়িয়েছে, সেগুলো সত্য নয়। ওয়ানডে ও টেস্টে দলকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন সেটা আমি চেষ্টা করছি। অক্টোবরে এই দলের সঙ্গে আমি আবুধাবি যাব। জাতীয় দলের সঙ্গে ডিসেম্বরে আমি যুক্ত হব।’
বিসিবির সঙ্গে এখনো পুরোপুরি চুক্তিবদ্ধ আছেন বলেও জানান ডমিঙ্গো। আপাতত দেশেই ছুটিতে থাকছেন তিনি। এর মধ্যে টেস্ট ও ওয়ানডে দল নিয়ে বিসিবির কাছে নিজের পরিকল্পনা জমা দেবেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৭ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে