ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে সব ম্যাচেই কোনো না কোনো কীর্তি গড়েই চলেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা-শন উইলিয়ামসরা এ বছর ভারতে বিশ্বকাপ খেলতে কতটা দৃঢ় প্রতিজ্ঞ, আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই সেটি প্রমাণ করেছেন। আজ তো হারারে স্পোর্টস ক্লাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটাররা আরও বিস্ফোরক হয়ে উঠলেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিম্বাবুয়ে গড়েছে রানের রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে প্রথমবার ৪০০ রান করেছে তারা। উইলিয়ামসের সেঞ্চুরি, জয়লর্ড গাম্বির ফিফটি, রাজা ও রায়ান বার্লের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬ উইকেটে ৪০৮ রান করেছে জিম্বাবুয়ে। এটিই ওয়ানডেতে এখন তাদের সর্বোচ্চ সংগ্রহ।
এর আগে ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে ৩৫১ রান করেছিল জিম্বাবুয়ে। এত দিন তাদের সর্বোচ্চ ছিল এটি। হারারেতে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি পয়েন্টের সঙ্গে নেট রানরেট বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে স্বাগতিকদের।
ব্যাটিং পেয়ে সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছেন রাজা-বার্লরা। ব্যাট হাতে অধিনায়ক উইলিয়ামসই নেতৃত্ব দিয়েছেন দলকে। ১০১ বলে খেলেছেন ১৭৪ রানে অসাধারণ এক ইনিংস। ২১টি চারের পাশাপাশি ৫টি ছক্কা মেরেছেন ইনিংসে। জিম্বাবুয়ের হয়ে কোনো ক্রিকেটারের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে বাংলাদেশের বিপক্ষে চালর্স কভেন্ট্রি ১৯৪ ও কেনিয়ার বিপক্ষে হ্যামিল্টন মাসাকাদজা করেছিলেন ১৭৮ রান।
এর আগে ওপেনার গাম্বি ফেরেন ৭৮ রান। ছন্দে থাকা রাজা ২৭ বলে করেন ৪৮ রান। ১৬ বলে ৪৭ রানের ঝড় তোলে ফেরেন বার্ল। ৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন মারুমানি। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের স্কোরে জমা হয় ৪০৮ রান। ওয়ানডেতে এটি ২৩ তম ৪০০ কিংবা এর বেশি রানের ইনিংস।

হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে হেরে আগেই দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। সিরিজ জিততে বাবর আজমের দলকে জিততে হতো শেষ দুই টেস্ট। তবে এবারও দেখা গেল পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে জিতে ইংল্যান্ড এক ম্যাচ আগেই নিশ্চিত করল সিরিজ।
৩ ঘণ্টা আগে
সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি হতো শ্রীলঙ্কাতেই। দ্বীপ দেশটিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল এই বৈশ্বিক ইভেন্ট। কিন্তু সেটা আর হতে যাচ্ছে না। শ্রীলঙ্কা থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৫ ঘণ্টা আগে
নতুন ভবন নির্মাণের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দ্রুতই পুরোনো ভবনটি ভেঙে সেখানে একটি বড় হাইরেজ ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে। সেই ভবনে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় সব ফ্যাসিলিটি রাখা হবে। এর মাধ্যমে আধুনিক ও উন্নত পরিবেশে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুয
৫ ঘণ্টা আগে
কানে ব্লুটুথ হেডফোন, হাতে লাগেজ, হাতে ঘড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মেট্রোতে এমন ভঙ্গিতে হরহামেশাই চলাচল করেন অনেকে। কিন্তু তিনি যে আর চার-পাঁচ জনের চেয়ে আলাদা। তিনি আর কেউ নন। সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। যাঁর বর্তমান পরিচয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ম্যাচ
৬ ঘণ্টা আগে