আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গত রাতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। উড়াল দেওয়ার আগে শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। যদি শান্তর কথা সত্যি করে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জেতে, তাহলে ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট ভরে উঠবে কোটি কোটি টাকায়।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার,যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)।
দুই সেমিফাইনালিস্ট পাচ্ছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ কোটি ৭৭ লাখ টাকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলকেও মোটা অঙ্কের টাকা পুরস্কার দেবে আইসিসি। আট দলের টুর্নামেন্টে পঞ্চম, ষষ্ঠ এই দুই দল পাচ্ছে সাড়ে ৩ লাখ ডলার করে (৪ কোটি ২৩ লাখ টাকা)। সাত ও আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা।
গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, যা ৪১ লাখ ৮ হাজার টাকা। কোনো ম্যাচ না জিতলেও টাকা পয়সা নিয়ে মন খারাপের কিছু নেই। টুর্নামেন্টের আট দলই এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (১ কোটি ৫১ লাখ টাকা)।
২০১৭ সালে সবশেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে আইসিসির এই ইভেন্টটি। সেবারের তুলনায় এবার ৫৩ শতাংশ বেড়েছে অর্থ পুরস্কার।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত ওঠে, ফাইনাল হবে দুবাইয়ে। সেটা না হলে শিরোপা নির্ধারণী ম্যাচ লাহোরে হবে। ভারত টুর্নামেন্টে তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান-এই তিন এশিয়ানের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান পড়েছে ‘বি’ গ্রুপে।

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
৫ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২০ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৩৯ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে