
২০২৪-এর নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নাজমুল হোসেন শান্ত। ছন্দে থাকায় বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একাদশেও খুব একটা সুযোগ মেলেনি। এবার তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ কিছু করার ইঙ্গিত দিলেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে এবার শান্তর নেতৃত্বে খেলবে বাংলাদেশ। হাইব্রিড মডেলের এই আইসিসি ইভেন্ট খেলতে গত রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ক্রিকেটাররা। ঢাকা বিমানবন্দরে শান্তর গাড়ি থামতেই তাঁর আশেপাশে গণমাধ্যমকর্মী ও ভক্ত-সমর্থকদের ভিড়। এত ভিড় দেখে বাংলাদেশ অধিনায়ক একটু অবাকই হয়েছেন। বিমানে উঠে এরপর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘পাখা তো আছেই। এখন শুধু উড়তে হবে।’
দলে থাকা ১৫ ক্রিকেটারই দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ—এই ৬ ক্রিকেটার ২০১৭, ২০২৫ উভয় চ্যাম্পিয়নস ট্রফির দলেই আছেন। বিমানে ওঠার পর ছবি পোস্ট করে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

বাংলাদেশের জার্সিতে নাহিদ রানার অভিষেক হয়েছে গত বছর। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শুরুটা হয়েছে দুর্দান্ত। এবারের চ্যাম্পিয়নস ট্রফি তাঁর ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। চ্যাম্পিয়নস ট্রফিতে লক্ষ্য কী—এই প্রশ্নের উত্তরে নাহিদ রানা বললেন, ‘ভালো কিছু করব ইনশাআল্লাহ।’
৮ দলের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এর আগে পরশু মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, ‘আমরা শুধু অংশ নিতে যাচ্ছি না। আমাদের লক্ষ্য আরও বড়। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এটা বলার জন্য বলছি না। সত্যিই বিশ্বাস করি যে আমাদের সেই সামর্থ্য আছে।’ টুর্নামেন্টে বাংলাদেশ কী করতে পারবে, সেটা সময়ই বলে দেবে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
১৩ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২৮ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে