ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্র সেনানায়েকে। আজ খবরটি নিশ্চিত করেছে এএফপি। দেশটির ক্রিকেট থেকে দুর্নীতি অপসারণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৩৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে ক্রীড়া সম্পর্কিত অপরাধে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এএফপিকে এমনটায় জানিয়েছে পুলিশের এক মুখপাত্র।
তবে সেনানায়েকের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। তবে ওই মুখপাত্র জানিয়েছেন, তাঁর অপরাধটি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সঙ্গে সম্পর্কিত।
এই অপরাধের পুলিশি তদন্তের সময় গত মাসে সেনানায়েকের পাসপোর্ট জব্দ করে আদালত। পুলিশ জানিয়েছে, সেনানায়েকই প্রথম খেলোয়াড় যিনি ম্যাচ পাতানোর মতো অপরাধের ২০১৯ সালের আইন ভঙ্গ করেছেন। তাঁর অপরাধ প্রমাণিত হলে কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে। জরিমানা হিসেবে গুনতে হতে পারে ১০০ মিলিয়ন রুপি।
সেনানায়েকেকে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালে। ৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২০২০ সালে এলপিএলে দুজন খেলোয়াড়কে ম্যাচ পাতাতে প্রভাবিত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
আইসিসি শ্রীলঙ্কাকে ক্রিকেটে অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচনা করার পর দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো কঠোর নতুন আইন প্রবর্তন করেন। আরেক সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামগে ২০২১ সালে সংসদে জানান, শ্রীলঙ্কার ক্রিকেটে ব্যাপক হারে ম্যাচ ফিক্সিং ছড়িয়ে পড়েছে।
১৯৯৬ সালে লঙ্কানদের বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ২০১২ সালে সমর্থকদের আহ্বান জানান, জাতীয় দলের ভেতর অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দাঁড়াতে ম্যাচ বয়কটের জন্য।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৭ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৯ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৯ ঘণ্টা আগে