টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রায় দেড় মাসের বিরতি দিয়ে মিরপুরে অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ অনুশীলনে তাঁর সঙ্গী ছিলেন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও স্পিনার রিশাদ হোসেন।
মিরপুরের ইনডোরে প্র্যাকটিস নেটে ব্যক্তিগত অনুশীলন করতে দেখা যায় মাহমুদউল্লাহকে। লম্বা বিরতির পর অনুশীলনে ফিরে ব্যাটিংয়ের দিকেই বেশি মনোযোগ দেন তিনি।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরে সীমিত ওভারের সিরিজে খেলার সম্ভাবনা আছে মাহমুদউল্লাহর। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সবশেষ খেলতে দেখা গেছে ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবে পাকিস্তান সফরে নেই মাহমুদউল্লাহ।
এই আগস্টের শুরুতে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এ সময় দেশের বাকি ক্রিকেটারদের মতো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ন্যায়বিচার চেয়ে পোস্ট দেন মাহমুদউল্লাহ। এরপর এবারই প্রথম জনসম্মুখে দেখা গেল তাঁকে।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৮ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
১০ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১১ ঘণ্টা আগে