
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দিয়েছে বিসিবির বিশেষ কমিটি। বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও তদন্ত ইস্যুতে বসে তারা। যদিও বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ রিপোর্টে কী উঠে এল, সেটি প্রকাশ করেনি বিসিবি।
কিন্তু এরই মধ্যে গুঞ্জন ডালপালা মেলেছে, বিশ্বকাপ ব্যর্থতার দায় আছে দুই ক্রিকেট বোর্ড পরিচালকেরও। যেখানে ইঙ্গিত করা হচ্ছে সুজনকেও। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার অবশ্য তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার পক্ষে। তবে বোর্ড যদি আড়ালেও সমাধান করতে চায়, তাতেও সমস্যা নেই তাঁর।
আজ মিরপুরে আবাহনীর অনুশীলনের পর সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় রিপোর্টে যেটাই এসেছে জনসমক্ষে প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো। যদি আমাদের কোনো সমস্যা থাকে, তা সমাধান হবে। যদি বোর্ড মনে করে প্রকাশ করা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে। সেটাই হতে পারে। এটা বিসিবির ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। কারও কারণে ম্যাচ হেরে যায়, এটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট টিম গেম। একজনের জন্য কিছু হয়, তা বিশ্বাস করি না। পরিকল্পনায় ভুল থাকতে পারে। এটা ভিন্ন ইস্যু।’
বিশ্বকাপের সময় তামিম ইকবালকে নিয়ে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি। বিভিন্ন ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন বিশ্বকাপ না খেলার। তবে তামিমকে বাদ দেওয়ার পেছনে নাকি কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকা ছিল বলে তদন্ত রিপোর্টে উঠে আসে। হাথুরুসিংহে চাননি তামিম বিশ্বকাপ দলে থাকুক।
এ ব্যাপারে সুজন বলেন, ‘তদন্ত প্রতিবেদন তো বিসিবি প্রকাশ করেনি। কোত্থেকে গণমাধ্যমে খবর এসেছে? বিসিবি নিশ্চয়ই দেবে (প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ)। আমি জানি না তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না। যাঁরা তদন্ত করেছেন তাঁরা তো প্রেসিডেন্ট স্যারকে রিপোর্ট দিয়েছেন। উনি যদি মনে করেন প্রকাশ করা উচিত, তারপর বোঝা যাবে কি সত্যি কি মিথ্যা।’
১১ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। আজ অনুশীলন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দলটির প্রধান কোচ হিসেবে আছেন সুজন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পারটেক্সের বিপক্ষে খেলবে তাঁর দল।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৭ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৯ ঘণ্টা আগে