
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ছড়ি ঘুরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা উইকেটের জন্য রীতিমতো হাপিত্যেশ করেছেন আজ। এমন ব্যাটিংবান্ধব উইকেটে টেস্টের ফল দ্রুতই আসবে বলে আশা করছেন ত্রিস্তান স্টাবস।
মিরপুরে ৮ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা এমনিতেই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। সিরিজ জিততে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার হয় ড্র অথবা জিততে হবে। সেখানে টস জিতে ব্যাটিং নিয়ে ৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টনি দে জর্জি, স্তাবস দুই ব্যাটারই সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে স্তাবস তাদের বোলিং আক্রমণ নিয়েও কথা বলেন, ‘আমাদের দলে কেজির (কাগিসো রাবাদা) মতো বোলার রয়েছে। সে বোলিংটা ভালো করতে পারবে। আমার ধারণা, খেলাটা খুব তাড়াতাড়িই শেষের দিকে এগিয়ে যাবে।’
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলতে স্টাবসের লেগেছে ১৯৪ বল। ১০৬ রান করে তাইজুলের বলে আউট হয়েছেন স্টাবস। ১৯৮ বলের ইনিংসে স্তবস
৬ চার ও ৩ ছক্কা মেরেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার তিন অঙ্ক ছোঁয়ার অনুভূতি নিয়ে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার বলেন, ‘তিন অঙ্ক ছোঁয়াটা আসলে বিশাল স্বস্তির ব্যাপার ছিল আমার জন্য।এটা আমার প্রিয় সেঞ্চুরি থাকবে।’
৩৩ রান করে মার্করাম আউট হলে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৭.১ ওভারে ১ উইকেটে ৬৯ রান। তখন দ্বিতীয় উইকেটে জর্জির সঙ্গে ২০১ রানের জুটি গড়তে অবদান রাখেন স্টাবস। জর্জি-স্টাবস জুটি খেলেছেন ৩৪২ বল। এই জুটি নিয়ে স্টাবস বলেন, ‘আসলে আমি দেখিনি কীভাবে মার্করাম আউট হয়েছেন। শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। টনির সঙ্গে ব্যাটিং করতে ভালোই লেগেছে।অনেক শান্ত ছিল সে।দারুণভাবে এগোচ্ছিল। তাকে আমার কৃতিত্ব দিতে হবে।’
জর্জিও তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন আজ। ১৪১ রানে ব্যাটিং করছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার। ২১১ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়েছে গত রাতে। টুর্নামেন্ট শেষ হতে এখনো বাকি ২০ দিনের মতো। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষের আগেই সুখবর পাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ২০৩১ সাল পর্যন্ত তিনি আকাশী-নীলদের কোচ হিসেবে থাকছেন তিনি।
২ মিনিট আগে
পাঁচবারের চ্যাম্পিয়ন বলেই কি ব্রাজিলকে নিয়ে সবার এত আগ্রহ নাকি অন্য কিছু? হিউস্টনে ব্রাজিল-জাপান ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ সম্মেলন হয়ে পড়েছিল জনাকীর্ণ। ব্রাজিলিয়ানরা তো বটেই, এমনকি কোচ কার্লো আনচেলত্তি এবং ডিফেন্ডার মার্কিনিওসের সংবাদ সম্মেলনে জাপানিরাও ভিড় করেছিলেন। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের অভি
১ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসে গত রাতে দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছে কানাডা। আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শুরু হবে ব্রাজিল-জাপান শেষ ষোলোর ম্যাচ। মাঝরাতে মুখোমুখি হচ্ছে জার্মানি-প্
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে লিটন দাস। মাংসপেশির চোটে ভুগতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া বাংলাদেশ এরই মধ্যে চতুর্থ ম্যাচ খেলছে। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের আশা শিগগিরই বাংলাদেশের জার্সিতে ফিরছেন লিটন।
২ ঘণ্টা আগে