এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সবচেয়ে ‘বিপজ্জনক’ দল বলছেন ইনজামাম-উল-হক। বাকি ১১ দলের চেয়ে বিরাট কোহলিদের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৪ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন ভারত। সুপার টুয়েলভে প্রথম ম্যাচের আগে প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে বিরাট কোহলিদের। গা গরমের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
আরব আমিরাতের সঙ্গে ভারতীয় উপমহাদেশের উইকেটের মিল থাকায় ভারতকে হারানো বেশ কষ্টের হবে বলে মনে করেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই পাকিস্তানি ব্যাটসম্যান বলেছেন, ‘উপমহাদেশের উইকেটে ভারত সবচেয়ে বিপজ্জনক টি-টোয়েন্টি দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রান তাড়া করে তারা হেসেখেলেই জিতেছে। কোহলিকে তো ব্যাটই ধরতে হলো না! একটা টুর্নামেন্টে কোনো দলকে পরিষ্কার ফেবারিট বলা যাবে না। আমার মতে, এই পরিবেশে ভারত শিরোপার দৌড়ে বেশি এগিয়ে। টি-টোয়েন্টিতে তারাই সবচেয়ে অভিজ্ঞ দল। শুধু ব্যাটিং নয়, তাদের বোলাররাও বেশ অভিজ্ঞ।’
ভারত কেন এগিয়ে সেটাও ব্যাখ্যা করেছেন ইনজামাম, ‘আরব আমিরাতে বল খুব টার্ন করে। ভারতের অশ্বিন ও জাদেজার মতো অভিজ্ঞ দুজন স্পিনার আছে। তাদের ব্যাটসম্যানরাও ভালো স্পিন খেলতে পারে। এ কারণেই ভারত এগিয়ে থাকবে।’
২৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচে দারুণ এক লড়াই হবে বলে মনে করছেন ইনজামাম, ‘ভারত-পাকিস্তান ম্যাচটা ফাইনালের আগে ফাইনাল। এমন ম্যাচকে ঘিরে সব সময়ই একটা আগ্রহ থাকে, অন্য সব ম্যাচের সঙ্গে এই ম্যাচটাকে মেলানো যাবে না। তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তান টি-টোয়েন্টিতেই বেশি ভালো। সুতরাং দারুণ একটা ম্যাচই হবে।’

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৫ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে