
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং ইস্যুতে হইচই পড়ে যায়। বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) আলোচনায় ফিক্সিং। কিন্তু এবার এই ইস্যুতে স্বয়ং একটি দলের কোচই খেলোয়াড়দের খেলার ধরন দেখে সন্দেহ প্রকাশ করেছেন। এ মৌসুমে ডিপিএলে পারটেক্সের অধিনায়কত্ব করছেন সাব্বির রহমান। তাঁকে নিয়েই জটিলতা তৈরি হয়েছে। পারটেক্সের ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিতে অভিযোগ করে চিঠি দিয়েছেন।
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল সংবাদমাধ্যমকে অভিযোগ করেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
কী ধরনের নেতিবাচক ক্রিকেট খেলছেন খেলোয়াড়েরা, সেটিও আনোয়ারুল, ‘নেগেটিভ বলতে যেমন ধরেন ৫০ বল খেলে ১৮ রান। ওই ধরেন কেউ ৪০ বল খেলে ৫ রান। আমার অফিশিয়াল তো এটা গ্রহণ করেনি। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’
ক্রিকেটারদের নিয়ে ফিক্সিংয়ের সন্দেহ করছেন? পারটেক্সের কোচ আনোয়ারুল বলেন, ‘এটা শুধু (সন্দেহ) আমরা না। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এটা সন্দেহজনক, তোমাদের দলের খেলোয়াড়েরা এমন করছে কেন! এ রকম তো খেলার কথা না। যেখানে ২২০ রান তাড়া করছি, ২০ ওভারে ৩৭ রান। এটা তো সন্দেহজনক খেলা।’
তবে আনোয়ারুল প্রমাণ ছাড়া কথা বলতে অনিচ্ছুক। তিনি বলেন, ‘আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারছি না। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’

ডিপিএলের কয়েকটি দল একই পর্ষদ থেকে পরিচালিত হয়। তাতে অবনমান এড়ানো কিংবা সুপার লিগে জায়গা করতে ম্যাচ ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এবার গাজী গ্রুপের দুটি দলের মধ্যে একটি ম্যাচ নিয়েও ম্যাচ ছেড়ে দেওয়ার গুঞ্জন রয়েছে।
সবচেয়ে আলোচনায় আজ গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনাহাজুল আবেদীন সাব্বির উইকেট বিলিয়ে দেওয়া আসার কাণ্ড দেখে। মিরপুরে ৫ উইকেটে শাইনপুকুরের বিপক্ষে জিতেছে গুলশান। উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ঢুকলেন না! স্টাম্পিং হয়েই ফিরলেন তিনি। একই রকমভাবে ফিরলেন মোহাম্মদ রহিম আহমেদও। তাঁদের আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২৮ মিনিট আগে
মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।
৩ ঘণ্টা আগে
পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব
৩ ঘণ্টা আগে