প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিরা। আজকের আজ পর্যন্ত একটাই আক্ষেপ ছিল, টি-টোয়েন্টিতে বিশ্বকাপ জিততে না পারা। অস্ট্রেলিয়ানদের সেই আক্ষেপ ঘোচাতে সামনে থেকেই নেতৃত্ব দিলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের জয়ের পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের কাছেই রেখেছেন।
তবে বিশ্বকাপের আগে ওয়ার্নারের সময়টা এতটা মধুর ছিল না। এমন না যে তিনি ফর্মে ছিলেন না। এ বছর কোনো টি-টোয়েন্টি না খেললেও বিশ্বকাপের আসার আগে সর্বশেষ চার ম্যাচের তিনটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন। তবে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে এসে যেন সব গুবলেট পাকিয়ে ফেলেন। ফর্ম হারানোর সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব হারান। বাদ পড়ে যান একাদশ থেকেও।
একাদশ থেকে বাদ পড়ে দলের ড্রেসিংরুমেও জায়গা পাননি। সব অভিমান আর ক্ষোভ যেন বিশ্বকাপের জন্য জমিয়ে রেখেছিলেন। অভিমানগুলো যে রান হয়ে ফুটবে ওয়ার্নার ছাড়া কেউ হয়তো বিশ্বাস করেননি। আরেকজন করেছিলেন, তিনি শেন ওয়ার্ন। এবারের বিশ্বকাপ মাতাবেন ওয়ার্নার, এমন বার্তা আগেই ছড়িয়ে দিয়েছিলেন এই লেগ স্পিন কিংবদন্তি। নিজেকে, দলকে, ওয়ার্নকে-কাউকেই হতাশ করেননি।
সেমিফাইনাল-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দুই ম্যাচসহ পুরো বিশ্বকাপেই আলো ছড়িয়েছেন ওয়ার্নার। বাবর আজম থেকে ১৪ রান কম নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (২৮৯) তিনি। রানে বাবরের চেয়ে পিছিয়ে থাকলেও টুর্নামেন্টের সেরা হয়ে সেই হতাশা আর রাখেননি। বিশ্বকাপের জয়ের পর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি সব সময় দারুণ অনুভব করি। বিশ্বকাপটা আমার জন্য ছিল নিজের বেসিকে ফিরে যাওয়া, পরিশ্রম করে যাওয়া। ফাইনালের চাপ ছিল, কিন্তু ছেলেরা দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টিতে এর আগে একবারই ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া। ২০১০ সালে সেই বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেছিল অজিরা। এবার বিশ্বকাপ জয়ের মুহূর্তে সেদিনের কথা স্মরণ করে ওয়ার্নার বলেছেন, ‘এক যুগ আগে ইংল্যান্ডের কাছে হারাটা দারুণ বেদনার ছিল। দুর্দান্ত একটা দল তখনো ছিল।’

আর্জেন্টিনা ফুটবল দলের চলছে স্বর্ণযুগ। শিরোপা জেতা যেন এখন তাদের কাছে সবচেয়ে সহজ কাজ। একটা সময় যে দলটির দীর্ঘ শিরোপাখরা ছিল, তারা এখন উড়ছে। দলের এমন সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এমিলিয়ানো মার্তিনেস।
৩৮ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনাল শুরু হতে বাকি এখনো ২৪ ঘণ্টারও বেশি কিছু সময়। তবে এখন থেকেই ভক্ত-সমর্থকদের মনে কাজ করছে রোমাঞ্চ-উত্তেজনা। আর্জেন্টিনা কি জিতবে টানা দ্বিতীয় বিশ্বকাপ নাকি ১৬ বছরের অপেক্ষা ফুরোবে স্পেনের—সেটার ফয়সালা হবে আগামীকাল। শিরোপা নির্ধারণী এই ফাইনালেই আর্জেন্টিনার সামনে থাকছে আরও রেকর্ড গড়ার সু
১ ঘণ্টা আগে
টানা দুই বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে এখন আর্জেন্টিনা। আগামীকাল নিউজার্সিতে স্পেনকে হারালেই তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ ধরে রাখার কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে যখন এমিলিয়ানো মার্তিনেস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তখন এসেছে তাঁর অবসরের প্রসঙ্গ।
৩ ঘণ্টা আগে
৪০ দিনের ফুটবল বিশ্বকাপের ইতি ঘটছে আগামীকাল। যে উন্মাদনায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী বুঁদ হয়ে ছিল, আগামীকাল শেষ হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালে পয়া জার্সি পরে নামছে আর্জেন্টিনা-স্পেন।
৪ ঘণ্টা আগে