
জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছে উড়ন্ত। তাদের এমন দাপুটে জয়ের নায়ক শিমরন হেটমায়ার। বিস্ফোরক ব্যাটিংয়ে ক্যারিবীয়দের বিশাল পুঁজি এনে দেন। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে জানালেন, অতিরিক্ত চিন্তা বাদ দিয়েই সফল তিনি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে রেকর্ড ২৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত যা দলীয় সর্বোচ্চ; সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটা ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলীয় রান। রেকর্ড পুঁজিতে হেটমায়ারের অবদান ৩৪ বলে ৮৫ রান। ২৫০ স্ট্রাইকরেটের এই ইনিংস খেলার পথে সমান সাতটি করে চার এবং ছক্কা মেরেছেন তিনি। জবাব দিতে নেমে ১৪৭ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। বড় জয়ের খুশি নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ; দল জিতিয়ে আলোচনায় হেটমায়ার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিস্ফোরক ব্যাটিংয়ের রহস্য জানতে চাওয়া হলে হেটমায়ার বলেন, ‘ব্যাটিং নিয়ে এখন আর অতিরিক্ত চিন্তা করি না আমি। অতীতে আমি অতিরিক্ত চিন্তা করেছি। এখন আমি চিন্তা কম করছি এবং ব্যাটই আমার হয়ে কথা বলবে। সামনে যে পরিস্থিতি আসবে সেভাবেই সব কিছু করার চেষ্টা করব।’
ব্যাটিং নিয়ে নিজের পরিশ্রমের গল্প শুনিয়েছেন হেটমায়ার, ‘আমার জন্য এই ইনিংস অনেক অর্থবহ। আমি আগের ম্যাচে রান পাইনি। সবশেষ দুই মাসে যে পরিশ্রম করেছি মাঠে সেটা কাজে লাগাতে চাচ্ছি। তিন নম্বরে খেলতে ভালো লাগছে। বেশ ম্যাচ খেলার কারণে কাজটা আরও সহজ মনে হচ্ছে। পাশাপাশি সতীর্থদের সমর্থনও বেশ কাজে দিচ্ছে।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭টি ছক্কা মেরেছেন হেটমায়ার। তাতেই সতীর্থ নিকোলাস পুরানের এক বিশ্বকাপে ১৭ ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। এই প্রসঙ্গে হেটমায়ার বলেন, ‘আমি ছক্কার রেকর্ড সম্পর্কে জানি না। এমন কিছু করতে পারলে তো ভালোই লাগে। বাড়িতে আমার পরিবার রয়েছে, যারা আমাকে সাপোর্ট দিচ্ছে–এ জন্য আমি আরও ভালো করতে পারছি।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে