
বিসিবির স্কুল ক্রিকেট অনেক আগে থেকে চালু আছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনতে বিসিবির পরিকল্পনা—মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য আলাদা ক্রিকেট চালু করা।
বিষয়টি নিয়ে আজ সেলিব্রেশন নাইটে সাংবাদিকদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, 'এখনো ডিটেইল আলোচনা হয়নি। পরিকল্পনা করছি। চেষ্টা করছি, পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায়। ছোট ফরম্যাটে করার চেষ্টা করছি।'
কেন মাদ্রাসা ক্রিকেটের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে বিসিবি—সে ব্যাখ্যায় বুলবুল বলেছেন, 'মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। তাদের ক্রিকেটের ফ্যান বানাতে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার, তাদের জন্য সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট আয়োজনের চিন্তা করছি।'
বুলবুল জানিয়েছেন, তাঁরা সব বয়স, সব সেক্টরের মানুষকে অন্তর্ভুক্ত করতে চান ক্রিকেটে।

আরেকটি যুগের শেষ। বুধবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখতে একাদশে কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোই রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। বিভাগীয় স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
২ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩ ঘণ্টা আগে