
বাছাইপর্বের বাধা টপকাতে না পেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল জিম্বাবুয়েকে। তবে এবারের বিশ্বকাপে যেন এক বদলে যাওয়া জিম্বাবুয়ের গল্প দেখছে ক্রিকেট বিশ্ব। বাছাইয়ে অপরাজিত থেকে মূল মঞ্চে আসা সিকান্দার রাজার দল এখন রীতিমতো উড়ছে। ওমানকে হারিয়ে যাত্রা শুরু করা জিম্বাবুয়ে পরের ম্যাচেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দেয়। এবার জিম্বাবুয়ের সামনে ১৬ বছরের এক পুরোনো আক্ষেপ ঘোচানোর হাতছানি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। সেই দুইবারই জেতে লঙ্কানরা। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ফের সেই শ্রীলঙ্কার মুখোমুখি আফ্রিকান দেশটি।
গ্রুপ পর্বের সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে এক পয়েন্ট প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। বৃষ্টির আশীর্বাদে শেষ আট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। তবে আজকের ম্যাচটি কেবল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই নয়। এটি জিম্বাবুয়ের জন্য দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর বড় এক সুযোগ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে লঙ্কানরা সংগ্রহ করেছে ১৭৮ রান। জিম্বাবুয়ের ১৬ বছরের হারের বৃত্ত ভাঙতে প্রয়োজন ১৭৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান করেছে আফ্রিকা মহাদেশের এই দল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
৪ ঘণ্টা আগে
ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। নারী এককে বিভাগের চতুর্থ স্থান অর্জন করেছেন আইইউবির শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন।
৪ ঘণ্টা আগে