
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাশের এই জনপ্রিয় পঙ্ক্তি অনেকের জানা। আজ আবারও পঙ্ক্তিটি সামনে আনার কারণ—লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস ও উদ্যাপন আর দেখা যাবে না।
বাংলাদেশ সময় আজ রাত ৯টা ৬ মিনিটে সামাজিক মাধ্যমে এক খোলাচিঠিতে আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ভক্ত-সমর্থকদের ভালোবাসার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। অবসরের ঘোষণা দেওয়ার ২৩ মিনিট পর সামাজিক মাধ্যমে আরও একটি পোস্ট দিয়েছেন মেসি। ৯টা ২৯ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। স্প্যানিশ গানে তৈরি ভিডিওর শুরুতে দেখা গেছে ছোট্ট মেসির মাঠে পদচারণা। আর্জেন্টিনার জার্সিতে প্রতিপক্ষকে বোকা বানিয়ে একের পর এক গোল, গোলের পর তাঁর উচ্ছ্বাস, উদ্যাপন, ড্রিবলিং—সবই ফুটিয়ে তুলেছেন ভিডিওতে।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F916016251128672%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
দুই মিনিটের ভিডিওতে মেসিকে দেখা গেছে কাঁদতেও। ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। শতবর্ষব্যাপী কোপায় চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বিদায় বলেছিলেন তিনি। অবসর ভেঙে ফিরে যা করেছেন, তা শুধুই ইতিহাস। ২০২১ কোপা আমেরিকা জিতে শুরু। এই টুর্নামেন্ট জয়ে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরার অবসান হয়েছে। ২০২২ সালে ফিনালিসিমা ও ফুটবল বিশ্বকাপ জয়ের পর ২০২৪ সালে জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও। যার মধ্যে ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে আজন্মলালিত স্বপ্নপূরণের পর সতীর্থদের সঙ্গে উদ্যাপনের মুহূর্তও রয়েছে ভিডিওতে।
স্প্যানিশ গানে তৈরি ভিডিওটিতে মেসির ফিনালিসিমা জয়ের পর উদ্যাপনের ছবিও রয়েছে। এক ভিডিওতে তিনি তাঁর ২১ বছরের বর্ণাঢ্যময় আন্তর্জাতিক ক্যারিয়ার ফুটিয়ে তুলেছেন। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার।
আবেগঘন এক বার্তায় মেসি আজ সামাজিক মাধ্যমে দিয়েছেন অবসরের ঘোষণা। তবে এই সিদ্ধান্ত তিনি নিয়ে রেখেছিলেন ২১ জুলাই। ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হারার পর মেসির দুই চোখ বেয়ে যেভাবে পানি পড়ছিল, আজ তাঁর পোস্টেও যেন সেটারই ছাপ দেখা গেছে।

মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
৩৮ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।
২ ঘণ্টা আগে
পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ব্যাপক রদবদলের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি। টানা দুই টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করার পর সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া এবং প্রধান কোচ সরফরাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বিস্ময়কর বলে আখ্যা
২ ঘণ্টা আগে