যৌন নিপীড়নের অভিযোগ

নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের কাজ ছিল ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া।
নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার ব্যাখ্যায় আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ বা বক্তব্য দিতে বাড়তি সময় চেয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা। যে কারণে স্বাধীন তদন্ত কমিটির কাজের সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।
বিসিবি জানিয়েছে, সম্পূর্ণ ও বিস্তারিত পর্যালোচনার জন্য প্রধান অভিযোগকারী এবং বাংলাদেশের নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে স্বাধীন তদন্ত কমিটিতে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি তাঁর আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। তাই স্বাধীন তদন্ত কমিটির সময়সীমা ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। প্রতিবেদনটি ২০ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্রীলঙ্কার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক সদস্যের দলে আগেই নাম ছিল ইশান মালিঙ্গার। কিন্তু শেষ মুহূর্তে কাঁধের চোটে পড়ায় বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। সব শঙ্কা কাটিয়ে তাঁকে নিয়েই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত প্রতিবেদন অবশেষে জমা পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে স্বাধীন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি।
৪ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড্ড চাপে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতের বিপক্ষে সরকারিভাবে বিশ্বকাপের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জরুরি বৈঠক ডেকেছে।
৫ ঘণ্টা আগে
সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে আবার কবে দেখা যাবে—গত ২৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় দুই পরিচালক আমজাদ হোসেন, আসিফ আকবরের কথার পর এই আলোচনা জোরালো হয়ে উঠেছে। যদি সাকিব দেশে ফিরেন, তাহলে তাঁর প্রতি নমনীয় আচরণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক।
৭ ঘণ্টা আগে