
ফুটবলে লাল ও হলুদ কার্ডের প্রচলন যাঁর কারণে হয়েছিল, আর্জেন্টিনার সেই কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাতিন আর নেই। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মাঠ কাঁপানো এই ফুটবলারের বিদায়ের খবরটি ফুটবল শোকের ছায়া ফেলেছে। এবারের বিশ্বকাপে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি তাই কালো ফিতা পরে খেলতে চায় আর্জেন্টিনা।
পুরো খেলোয়াড়ি জীবন বোকা জুনিয়র্সেই কাটিয়েছেন রাতিন। ক্লাবের পক্ষ থেকে এক আবেগঘন বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের ক্লাবের প্রতীক ও কিংবদন্তি আন্তোনিও উবালদো রাতিনের প্রয়াণে শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবার ও স্বজনদের পাশে আছি। বিদায়, রাতা।’
১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বোকার হয়ে ৩৮২টি ম্যাচ খেলেছেন রাতিন, যেখানে তাঁর পা থেকে এসেছে ২৮টি গোল। ক্লাবটির হয়ে জিতেছেন চারটি লিগ শিরোপা, এ ছাড়া ১৯৬৩ সালে দলকে তুলেছিলেন কোপা লিবার্তোদোরেসের ফাইনালে।
১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মাঠ মাতিয়েছেন রাতিন। তবে আর্জেন্টিনার বাইরে বিশ্ব ফুটবল তাঁকে চিরকাল মনে রাখবে ১৯৬৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সেই বহুল আলোচিত ও বিতর্কিত ম্যাচটির জন্য। সেই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ম্যাচ চলাকালীন জার্মান রেফারি রুডলফ ক্রেইটলেইন তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দিলে তিনি অস্বীকৃতি জানান। রাতিনের দাবি ছিল, রেফারি স্প্যানিশ জানতেন না, তাই তিনি রেফারির ভাষা বুঝতে পারছিলেন না।
মাঠ ছাড়ার সময় তীব্র প্রতিবাদ জানিয়ে রাতিন কর্নার ফ্ল্যাগে থাকা ইংল্যান্ডের পতাকাটি দুমড়ে-মুচড়ে দেন। এখানেই শেষ নয়, স্টেডিয়ামে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য নির্ধারিত রাজকীয় লাল গালিচায় গিয়ে বসে পড়েন তিনি। বছরের পর বছর পর সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ করে রাতিন নিজেই বলেছিলেন, ‘আমি যখন কর্নারের দিকে যাচ্ছিলাম, তখন ইংলিশ পতাকাটি মুচড়ে দিই এবং তাদের গালি দিই। এরপর রানির স্টেডিয়ামে প্রবেশের জন্য রাখা সুন্দর লাল গালিচাটির ওপর গিয়ে প্রায় পাঁচ মিনিট বসে ছিলাম।’
সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং রেফারি ও খেলোয়াড়দের মধ্যে ভাষার দূরত্বের কারণে সৃষ্ট জটিলতা এড়াতেই ফুটবলের নিয়মে আসে ঐতিহাসিক পরিবর্তন। পরবর্তীতে ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপে রেফারিদের জন্য হলুদ ও লাল কার্ডের নিয়ম চালু করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর রাতিন অল্প কিছুদিনের জন্য বোকা জুনিয়র্সের কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন।

তবে পরে এক বিবৃতিতে ফিফা জানায়, বলের ভেতরে থাকা ‘কানেক্টেড বল’ প্রযুক্তির সেন্সর বিশ্লেষণে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় বলটি তারে লেগেছিল। ফিফার ভাষ্য, বল বাতাসে থাকার সময় সেন্সরের তথাকথিত ‘বলস হার্টবিট’-এ কোনো অতিরিক্ত সংকেত ধরা পড়েনি। ফলে বলের গতিপথ তারে লেগে বদলে গেছে—এমন দাব
২৫ মিনিট আগে
এনিয়ে বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ১০ অ্যাসিস্টের মাইলফলক ছুঁলেন মেসি।
২৯ মিনিট আগে
৮ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা–সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দল। তবে টুখেলের চোখে এখনই উৎসবের সময় নয়। তাঁর স্পষ্ট বার্তা, ‘আমাদের হাতে মাত্র তিন দিন সময়। সেমিফাইনালে যেতে হলে আজকের চেয়ে অনেক ভালো খেলতে হবে।’
১ ঘণ্টা আগে
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বড় কোনো ইঙ্গিত না দিলেও পরিষ্কার করে দিয়েছিলেন, দলে পরিবর্তন খুব একটা হবে না। তাঁর ভাষায়, ‘আগেও কয়েকবার একই দল খেলিয়েছি। এবারও সেটি হতে পারে। কিছু পরিবর্তনের সম্ভাবনা অবশ্য সব সময়ই থাকে, তবে আপাতত আগের ম্যাচের দলটাই সবচেয়ে কাছাকাছি।’
২ ঘণ্টা আগে