
ভয়াবহ এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে নেপাল। বন্যা-ভূমিধসে তলিয়ে গেছে অনেক বাড়িঘর। নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এশিয়ার দেশটির এমন প্রাকৃতিক দুর্যোগে হতাহতদের প্রতি শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সামাজিক মাধ্যমে বিসিবি আজ নেপালে বন্যা-ভূমিধসে হতাহতের ঘটনায় শোকবার্তা জানিয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালকে (ক্যান) মেনশন দিয়ে ফেসবুকে একটি ফটোকার্ড ছেড়েছে বিসিবি। ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘এই গভীর শোকের সময়ে নেপালের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
বিসিবি ফটোকার্ডে শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ পোস্ট করেছে। সেখানে লেখা, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর অত্যন্ত হৃদয়বিদারক।এই কঠিন সময়ে নেপালের জনগণ এবং আমাদের বন্ধু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের জন্য দোয়া করছি।’ এরপর বিসিবি হ্যাশট্যাগে লিখেছে, ‘নেপালের জন্য দোয়া।’

সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে নেপালের ভয়াবহ দৃশ্য। এনামুল হক বিজয়, তাসকিন আহমেদরাও ফেসবুকে নেপালের প্রতি সমবেদনা জানিয়ে স্টোরি দিয়েছেন। তাসকিন গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘নেপালের হৃদয়বিদারক দৃশ্য। যাঁরা এখনো বিপদে আছেন, সৃষ্টিকর্তা যেন তাঁদের রক্ষা করেন। নেপালের জন্য দোয়া করুন।’
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৫ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ প্রায় ১৫০০। গতকাল হিমালয়ের এক নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে বিভিন্ন শহর ও উপত্যকা প্লাবিত হয়ে এমন ভয়াবহ অবস্থা হয়েছে।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও।
২৩ মিনিট আগে
ব্রাইডন কার্স ইস্যুতে তোলপাড় ইংল্যান্ডের ক্রিকেট। মাঠের চেয়ে মাঠের বাইরে এমন ঘটনা বেশি হওয়ায় যেমন বিব্রত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), পাশাপাশি জো রুট-মাইকেল ভনের মতো তারকা ক্রিকেটাররাও বিরক্ত। এবার কার্সের নাইটক্লাব-কাণ্ড নিল ভিন্ন মোড়। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে এক চাঞ্চল্যকর
৩০ মিনিট আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের শুরুটা ঐতিহাসিক হলেও শেষটা সেভাবে হয়নি। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ভরাডুবি হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের। সদ্য সমাপ্ত সিরিজ থেকে শিখে এখন সামনে এগোনোর পরিকল্পনা করছে শান্তর দল।
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এখন পর্যন্ত যে দুইবার ভারত রান তাড়া করে জিতেছে, দুটিই লঙ্কানদের মাঠে। ২০০২ সালে ক্যান্ডিতে ভারত জিতেছিল ৭ উইকেটে। এরপর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ২০১০ সালে কলম্বোর পি সারা ওভালে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত।
২ ঘণ্টা আগে