
লিওনেল মেসি যে আজ থাকবেন না, সেটা দুই দিন আগেই জানিয়ে দিয়েছিলেন ইন্টার মায়ামি প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো। তবু মেসির অভাব কিছুতেই টের পায়নি মায়ামি। লিগস কাপে আজ হেসেখেলে জিতেছে মায়ামি।
আতলেতিকো মাদ্রিদ থেকে এবারই ইন্টার মায়ামিতে এসেছেন রদ্রিগো দি পল। মেসির ‘দেহরক্ষী’ তকমা পাওয়া দি পল মায়ামির জার্সিতে প্রথম দুই ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছিলেন। আজ ক্লাবটির হয়ে করলেন প্রথম গোল। চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে লিগস কাপে তাঁর (দি পল) ও সুয়ারেজের নৈপুণ্যে মেসিবিহীন মায়ামি ৩-১ গোলের জয় পেয়েছে পুমাস উনামের বিপক্ষে।
লিগস কাপে আজ মায়ামির রক্ষণভাগে বারবার হানা দিতে থাকে পুমাস উনাম। ২ ও ৬ মিনিটে পুমাসের দুই ফুটবলার আদালবার্তো কারাসকুইলা ও পেদ্রো ভিতে মায়ামির রক্ষণদুর্গ ভেদ করে গোল প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো দুইবারই নিশ্চিত আক্রমণ প্রতিহত করেছেন। ১৬ মিনিটে সুয়ারেজও গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। এরই মধ্যে ১৮ মিনিটে পুমাসের আলভালো অ্যাঙ্গুলো দেখেন হলুদ কার্ড।
আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় ম্যাচে প্রথম গোল করে পুমাস। ৩৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন দলটির মিডফিল্ডার হোর্হে রুবালকাভা। তাঁকে অ্যাসিস্ট করেন ভিতে। সমতায় ফিরতে মায়ামির লেগেছে ১১ মিনিট। সুয়ারেজের অ্যাসিস্টে ৪৫ মিনিটে সমতাসূচক গোল করেন দি পল। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে গিয়েছিল মায়ামি। কিন্তু ৪৯ মিনিটে সুয়ারেজের করা গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে বাতিল করা হয়। দুই মিনিট পর (৫১ মিনিটে) হলুদ কার্ড দেখেন সুয়ারেজ। হলুদ কার্ডের পরের গল্পটা শুধুই সুয়ারেজ আর মায়ামি গোলরক্ষক রিওস নোভোর। যেখানে পুমাস একের পর এক আক্রমণ করে মায়ামির লক্ষ্য বরাবর। সেই আক্রমণগুলো দারুণ প্রতিহত করেছেন নোভো।
সুয়ারেজ যেমন একাধিক গোলের সুযোগ মিস করেছেন, তেমনি মায়ামির শেষ দুটি গোলে তাঁরই অবদান। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোলে মায়ামিকে এগিয়ে নেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। ১০ মিনিট পর মায়ামিকে আরও একটু এগিয়ে নেন সুয়ারেজ। ৬৯ মিনিটে তাঁর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেছেন তাদিও আলেন্দে। শেষের দিকে পুমাস গোল করতে আরও মরিয়া হয়ে ওঠে। কিন্তু মায়ামি গোলরক্ষক নোভো যখন ‘সুপারম্যান’ হয়ে ওঠেন, তখন আর কী করার থাকে! শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
লিগস কাপের নিয়ম অনুযায়ী ৯০ মিনিটে জিতলে সেই দল পায় ৩ পয়েন্ট। যদি মূল ম্যাচ সমতায় থাকার পর ট্রাইব্রেকারে কোনো দল জেতে, তাহলে দলটি পাবে ২ পয়েন্ট। এবারের লিগস কাপে এখন পর্যন্ত ৩ ম্যাচে মায়ামির পয়েন্ট ৮। কারণ, অ্যাটলাসের বিপক্ষে মায়ামি ৯০ মিনিটেই জেতে ২-১ গোলে। পরের ম্যাচে নেকাক্সাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারালেও মায়ামি-নেকাক্সার মূল ম্যাচ ছিল ২-২ গোলে ড্র। আজ তো মেসিবিহীন মায়ামি মূল ম্যাচই জিতল হেসেখেলে।

দ্য হান্ড্রেডের নতুন মৌসুম শুরু হবে এ বছরের জুলাই-আগস্টে। আর মোস্তাফিজুর রহমান এখন ব্যস্ত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের মন যে পড়ে আছে দ্য হান্ড্রেডে। ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
২৩ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে তিন মাসও বাকি নেই। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ইরানকে খেলতে বারণ করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথার পাল্টা জবাব দিয়েছে ইরানও।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের কাছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি টিকিট পাওয়ার প্রথম পর্ব। মিরপুর শেরেবাংলায় পরশু সিরিজের প্রথম ওয়ানডে জিতে এরই মধ্যে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ আজ জিতলে পাবে একাধিক সুখবর। সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি হবে
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে তাই বিরাজ করছে যুদ্ধাবস্থা। এমন অবস্থায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রমশ অনিশ্চয়তা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানের এবার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করা উচিত।
২ ঘণ্টা আগে